শিরোনাম
সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা বিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের তোপের মুখে মহিলা শিক্ষক, আতঙ্কে হাজিরা প্রতিষ্ঠানের বাইরেই বদলিজনিত বিদায়ে অশ্রুসিক্ত অনুভূতির ক্যানভাস: প্রিয় স্যারের স্মৃতিচারণে মশিউর জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, আপন অন্ধ ছেলেও হীরার খনি, শুধু দলীয় লোকদের প্রশংসা নিবেন না
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঐতিহ্যবাহি লোহার সেতুর পাটাতন ভেঙে যোগাযোগ বন্ধ

সিলেট নিউজ ডেস্ক : / ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

Manual6 Ad Code

রনি মিয়া, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের-পাগলা-জগন্নাথপুরের-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ লোহার সেতুর পাটাতন ভেঙে যান চলাচল আবারও বন্ধ হয়ে গেছে।

শুক্রবার দুপুরে সিমেন্টবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় স্টিলের পাটাতন ভেঙে গেলে গাড়িটি আটকে যায়।

Manual1 Ad Code

সেতুতে ট্রাকটি আটকে যাওয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সুনামগঞ্জের সাথে সরাসরি যানচলাচল বন্ধ হয়ে পরে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা, এর আগেও একাধিকবার সেতুটির পাটাতন ভেঙে পড়াসহ দুজনের প্রাণহানির ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক জগন্নাথপুরে আসার পথে কাটাগাঙ্গ লোহার সেতুতে উঠলে সেতুর চারটি পাটাতন ভেঙে নদীতে পড়ে যায়।

Manual5 Ad Code

এতে ট্রাকটির পেছনের অংশ দেবে যাওয়ায় সেতু দিয়ে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রীসাধারণ। এদিকে সেতু ভেঙে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নদী পারাপারে জনপ্রতি ১০ টাকা দিয়ে নৌকায় নদী পার হচ্ছেন যাত্রীসহ সাধারণ মানুষ।

এ সময় নতুন বর-কনে নিয়েও নৌকায় নদী পার হতে দেখা যায়, এসময় কথা হয় এক বরযাত্রীর সঙ্গে।

তিনি চ্যানেল টুয়েন্টিকে বলেন, শ্যালকের নতুন বউ নিয়ে বাড়ি যাচ্ছি। এই সড়ক ছাড়া আমাদের আর কোনো বিকল্প সড়ক নেই। যার কারণে নতুন বর-কনেকে নিয়ে নৌকায় পার হতে হচ্ছে। জিনিসপত্রসহ নিয়ে যেতে খুবই কষ্ট হচ্ছে, এসময় আরও অনেকের সাথে কথা হলে তারা বলেন আর কতদিন এই ভাবে সেতুটি চলবে। এতে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষুভ।

সেতু ভেঙে নদীতে সিমেন্টবোঝাই ট্রাক, চালকসহ দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম বলেন, সেতুটি জোড়াতালি দিয়ে চালু রাখার কারণে প্রায়ই যানচলাচলে সমস্যা হতো। এখন তো ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

Manual4 Ad Code

সুনামগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ মোবাইল ফোনে বলেন, ‘খবর পেয়ে সড়ক ও সেতু বিভাগের লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দ্রুত সংস্কার করতে আমরা কাজ করব।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত বছরের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন।

এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code