শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৫৫ সংগঠনের সম্মাননা,নতুন যাত্রায় হাজী সেলিম ফাউন্ডেশন

Daily Sylhet News / ৩৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

Manual1 Ad Code

নিউজ ডেস্ক:

মানবতার কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ হাজী সেলিম ফাউন্ডেশনের প্রধান কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। একই আয়োজনে সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৫৫টি সামাজিক ও মানবিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

শুক্রবার (০২ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গলের সাতগাঁও বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাস থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কাতারপ্রবাসী শিল্প উদ্যোক্তা হাজী সেলিম আহমেদ। তিনি বলেন,“এই ফাউন্ডেশন শুধু একটি প্রতিষ্ঠান নয়—এটি মানবতার জন্য একটি অঙ্গীকার। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।”

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ।

Manual5 Ad Code

বক্তব্য রাখেন; সংগঠনের সহ-সভাপতি হাজী দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী, মুসলিমীন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম. এ. রহিম নোমানী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ লেখক ও কলামিস্ট এহসান বিন মোজাহির, সাংবাদিক শামীম আক্তার হোসেন,সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি ফারুক খান এবং মাদার তেরেসা ফ্রি ফ্রাইডে ক্লিনিকের সভাপতি মো. একরামুল কবির প্রমুখ।

 

উল্লেখ্য,২০১৯ সালে প্রতিষ্ঠিত হাজী সেলিম ফাউন্ডেশন শুরু থেকেই আর্থ-সামাজিক উন্নয়ন,শিক্ষা সহায়তা,চিকিৎসা সেবা এবং মানবিক কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। কাতারভিত্তিক আল সারকি গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান হাজী সেলিম আহমেদ এর প্রতিষ্ঠাতা,যিনি হাজী সেলিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ছাড়াও একাধিক শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্যোক্তা হিসেবেও পরিচিত।

 

এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটিকে স্থানীয়ভাবে এক অনন্য নজির হিসেবে দেখা হচ্ছে,যা সামাজিক সংগঠনগুলোর কর্মপ্রেরণাকে আরও দৃঢ় করবে বলে আয়োজকরা মনে করেন।

সিলেট নিউজ/এসডি.

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code