শিরোনাম
দেশের আইন পরিবর্তন করন, আদালত প্রাঙ্গন ঘুষ মুক্ত করন, মামলাজট কমানো খুবই জরুরি দরকার ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত ৯৯ কোটি টাকার ৪ লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মিলন অনলাইনে সংবাদ প্রকাশের পর নিখোঁজ ছাত্র আবিদ হাসানকে খুঁজে পেল পরিবার আস্থার প্রতিষ্ঠান মাহেরা এন্টারপ্রাইজের নতুন ঠিকানায় নতুন অধ্যায় বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নবীগঞ্জ-বাহুবলে জাপা প্রার্থী ‘রঞ্জু দেব’-এর ভোটযাত্রা

SATYAJIT DAS / ৪৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

Manual2 Ad Code

সত্যজিৎ দাস:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক দলগুলো প্রস্তুতিতে জোর দিয়েছে। বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হোসেইন মোহাম্মদ এরশাদের হাতেগড়া দল,বাংলাদেশ জাতীয় পার্টি (জাপা), ইতিমধ্যে প্রার্থী বাছাই নিয়ে সক্রিয়।

Manual5 Ad Code

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন একাধিক প্রার্থী। এর মধ্যে একজন হলেন জাতীয় পার্টির নবীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও কুর্শি ইউপি-এর সহ সভাপতি,বাবু রঞ্জু দেব। সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া বাবু রঞ্জু দেব দীর্ঘ সময় ধরে জাপার রাজনীতিতে যুক্ত আছেন।

Manual6 Ad Code

বাবু রঞ্জু দেব বলেছেন,“যদি দল আমাকে মনোনয়ন দেয়, আমি মরহুম রাষ্ট্রপতি হোসেইন মোহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সততা ও ন্যায়পরায়ণতার সঙ্গে নবীগঞ্জ-বাহুবলের মানুষের কল্যাণে কাজ করব। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,নারীদের নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার দুর্নীতি ও চাঁদাবাজি রোধে কাজ করব।”

তিনি আরও বলেন,“আমার জন্ম নবীগঞ্জে হলেও,নবীগঞ্জ ও বাহুবলের মানুষের সঙ্গে আমার হৃদয়ের গভীর সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে মাঠে তৃণমূল রাজনীতি করে আসায় আমি এই এলাকার মানুষের সুখ-দুঃখ বুঝি। যদি দল আমাকে মনোনয়ন দিয়ে ভোটাররা নির্বাচিত করেন,আমি সংসদে তাদের কল্যাণে নিয়োজিত থাকব। আর যদি মনোনয়ন না পান,তবুও আমি এলাকাবাসীর সেবায় সর্বদা বিশ্বস্ত থাকব।”

Manual2 Ad Code

উল্লেখ্য,২০১৪ সালে তিনি নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন এবং ব্যাপক আলোচনার কেন্দ্রে ছিলেন। বাবু রঞ্জু দেবের আশা,দল ও জনগণ তার দীর্ঘ রাজনৈতিক পরিশ্রমকে মূল্যায়ন করবে।

সিলেট নিউজ/এসডি.

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code