শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, আপন অন্ধ ছেলেও হীরার খনি, শুধু দলীয় লোকদের প্রশংসা নিবেন না স্বজন হারানোর শোক থেকে মানবিক উদ্যোগ—করিমগঞ্জে ড. আনিছের ব্যতিক্রমী আয়োজন CBP প্রশিক্ষণ শেষে ইমিগ্রেশন কর্মকর্তা তানভীর শিক্ষকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বসির আহমেদের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ এটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন, অষ্টগ্রামের সেই প্রধান শিক্ষককে শোকজ ৪টার ছুটি ২টায়, শিক্ষা অফিসারই জানেন না—তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা তলব বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা একনেক সভায় ভূতুড়ে কান্ড, জামায়াত – শিবিরের জিন্নাহ কান্ড, আওয়ামী লীগের হাস‍্যকর লকডাউন শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে খুদে বিজ্ঞানীদের চমক, ৫৮ স্টলে ভবিষ্যতের স্বপ্ন, মুগ্ধ দর্শনার্থীরা শ্রীমঙ্গলে ২৩ কেজির ওজনের অজগর উদ্ধার
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বহিষ্কারাদেশ প্রত্যাহার: সুনামগঞ্জ জেলা বিএনপি নেতার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিল কেন্দ্র

সিলেট নিউজ ডেস্ক / ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

Manual5 Ad Code

মামুন মুন্সী,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)সংবাদদাতা:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বগুলা রোসমত আলী রামসুন্দর স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এবং পেস্কারগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আরিফুল ইসলাম জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে।

Manual7 Ad Code

কেন্দ্রীয় দপ্তর থেকে গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা এক চিঠিতে তাঁর ওপর থেকে শাস্তিমূলক সিদ্ধান্ত তুলে নিয়ে বিএনপির প্রাথমিক সদস্য পদ পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে পূর্বে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁর করা আবেদন বিবেচনায় সিনিয়র নেতৃবৃন্দ বিষয়টি পুনর্বিবেচনা করেন। দলের নীতিমালা অনুসারে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

Manual7 Ad Code

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই চিঠির অনুলিপি সুনামগঞ্জ জেলা বিএনপিসহ সংশ্লিষ্ট সকল পর্যায়ের নেতৃবৃন্দকে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

এছাড়া চিঠিটি সিলেট ও সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদেরও প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

Manual1 Ad Code

দলীয় সিদ্ধান্তে পুনর্বহালের খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code