শিরোনাম
বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নবীগঞ্জ-বাহুবলে এনসিপি’র তরঙ্গ তুলছেন ‘দুর্জয়’

সত্যজিৎ দাস / ৫২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ-বাহুবল এলাকাজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপ্রত্যাশী দুর্জয় দাশ গুপ্তের গণসংযোগকে কেন্দ্র করে উৎসবমুখর উদ্দীপনা দেখা যাচ্ছে। চা-বাগান এলাকার শ্রমিকরা নারী-পুরুষ নির্বিশেষে তাঁর সঙ্গে কথা বলে বহুদিনের জটিলতা-বকেয়া মজুরি,আবাসন সংকট,স্বাস্থ্যসেবা ঘাটতি,নিরাপদ পানির অভাব এবং শিক্ষার সীমাবদ্ধতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন।

 

দলীয় সূত্র জানায়,গত ১২ নভেম্বর দুপুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্জয় দাশ গুপ্ত আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তাঁর নাম যুক্ত হওয়ায় এলাকায় নতুন মাত্রায় আলোচনা শুরু হয়েছে।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

দুর্জয় দাশ গুপ্ত জুলাই আন্দোলনের সময় সক্রিয় ভূমিকা পালন করেন এবং বর্তমানে ‘দ্য রেড জুলাই’ হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্বে আছেন। রাজনৈতিক ও সাংগঠনিক উৎকর্ষতার কারণে স্থানীয় পর্যায়ে তিনি ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছেন।

 

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে তিনি বাহুবল উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন এবং চা শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা করেন। তাদের সমস্যা,দাবি ও সম্ভাব্য সমাধান নিয়ে সরাসরি আলোচনা করেন তিনি। সনাতন ধর্মাবলম্বীদের কয়েকটি পবিত্র স্থানও এই সময় পরিদর্শন করেন।

Manual5 Ad Code

 

গণসংযোগ শেষে দুর্জয় দাশ গুপ্ত বলেন,

“নিজ এলাকায় মানুষের দোয়া ও আশীর্বাদ নিয়ে এগোতে চাই। প্রতিটি ঘরে পৌঁছে তাদের কথা শুনছি। আমি এখানকারই মানুষ,আপনাদের হয়ে লড়তে চাই। আমি রাজনীতি করবো দেশের উন্নয়ন,এলাকার অগ্রগতি ও মানুষের কল্যাণের জন্য।”

 

Manual8 Ad Code

তিনি জানান,”নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, যোগাযোগব্যবস্থা, কৃষি, দারিদ্র্য বিমোচন, শিল্পায়ন ও তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবেন।”

 

তার ভাষায়,

“নবীগঞ্জ-বাহুবল বিশাল সম্ভাবনার দুই উপজেলা। কিন্তু যথাযথ নেতৃত্ব ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে উন্নয়ন পিছিয়ে পড়েছে। জনগণকে সঙ্গে নিয়ে আমি এই অঞ্চলকে এগিয়ে নিতে চাই। তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি,নারীর ক্ষমতায়ন এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করাই আমার লক্ষ্য।”

শেষে তিনি আরও বলেন,

“কথার প্রতিশ্রুতি নয়,আমি কাজ দিয়ে প্রমাণ করতে চাই।”

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code