শিরোনাম
এটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন, অষ্টগ্রামের সেই প্রধান শিক্ষককে শোকজ ৪টার ছুটি ২টায়, শিক্ষা অফিসারই জানেন না—তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা তলব বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা একনেক সভায় ভূতুড়ে কান্ড, জামায়াত – শিবিরের জিন্নাহ কান্ড, আওয়ামী লীগের হাস‍্যকর লকডাউন শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে খুদে বিজ্ঞানীদের চমক, ৫৮ স্টলে ভবিষ্যতের স্বপ্ন, মুগ্ধ দর্শনার্থীরা শ্রীমঙ্গলে ২৩ কেজির ওজনের অজগর উদ্ধার আমাসুফ সিলেট বিভাগীয় সভাপতির সঙ্গে হবিগঞ্জ জেলা জোনাল কমিটির সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় ৪ হারানো মোবাইল উদ্ধার,মালিকদের কাছে হস্তান্তর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান ভূঞার ইন্তেকাল কেন মহসিন তালুকদারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান পাইকুরাটির একাংশের ভোটার? দুর্নীতিবিরোধী সচেতনতা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে: তাড়াইলে ইউএনও তানজিলা আখতার
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে শুরু হয়েছে মৌসুমী আমন ধান কাটার মহা উৎসব

সিলেট নিউজ ডেস্ক / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

Manual4 Ad Code

রিপন মিয়া ,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে শুরু হয়েছে মৌসুমী আমন ধান কাটার কাজ। মাঠজুড়ে এখন ধান কাটার ব্যস্ততা, আর কৃষক-কৃষাণীর মুখে উৎসবের হাসি। এ বছর আমন ধানের বাম্পার ফলনে আশাবাদী কৃষকেরা।মৌলভীবাজারে শুরু হয়েছে মৌসুমী আমন ধান কাটার মহা উৎসব

Manual8 Ad Code

কৃষি বিভাগ জানায়, জেলার আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৯৮ হাজার ৩৫ হেক্টর। চলতি মৌসুমে চাষ হয়েছে ৯৮ হাজার ২০ হেক্টর জমিতে। জলাবদ্ধতার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ হেক্টর কম চাষাবাদ হয়েছে। এবার কৃষকেরা ব্রি-ধান ১০৩, ব্রি-ধান ৫১, ব্রি-ধান ৫২, ব্রি-ধান ৪৯সহ অধিক উৎপাদনশীল জাতের ধান বেশি চাষ করেছেন। পাশাপাশি বন্যা সহনশীল ব্রি-ধান ২২ ও ২৩ জাতের ধানও চাষ করেছেন অনেকে।মৌলভীবাজারে শুরু হয়েছে মৌসুমী আমন ধান কাটার মহা উৎসব

কাটারাই এলাকার কৃষক বাছিদ মিয়া জানান, অনেক বছর ধরে নিয়মিত চাষ করছেন তিনি। এবার প্রায় ৪৫ কিয়ার জমিতে আমন করেছেন। তার ভাষায়, “প্রতি কিয়ারে ১৭ থেকে ১৮ মণ ধান আশা করছি। পোকা ছিল, ওষুধ দিয়েছি। তবে ইঁদুরের উপদ্রব এবার বেশি। ঘূর্ণিঝড়ে কিছুটা ক্ষতিও হয়েছে।”মৌলভীবাজারে শুরু হয়েছে মৌসুমী আমন ধান কাটার মহা উৎসব

Manual8 Ad Code

অন্যদিকে সদর উপজেলার গয়ঘর গ্রামের কৃষক আকরম মিয়া বলেন, শহরের নিখস্ত কাঞ্জা হাওরে ৫ কিয়ার জমি বর্গা নিয়ে চাষ করেছিলেন। কিন্তু আকস্মিক ঘূর্ণিঝড়ে তার ৩ কিয়ারের ধান নষ্ট হয়ে যায়। ‘ঋণ করে চাষ করেছিলাম, এখন সেই টাকা ফেরত দিতে দুশ্চিন্তায় আছি’, জানান তিনি।

মৌলভীবাজার কৃষি অধিদফতরের উপপরিচালক মো. জালাল উদ্দিন বলেন, “চলতি মৌসুমে পরিমিত বৃষ্টির ফলে ধানে খাদ্য ঘাটতি হয়নি। তাই ফলন ভালো হয়েছে, ধানে চিটাও হবে না। উৎপাদন মাত্রা ঠিক থাকবে।”মৌলভীবাজারে শুরু হয়েছে মৌসুমী আমন ধান কাটার মহা উৎসব

Manual1 Ad Code

কৃষি বিভাগ মনে করছে, এ মৌসুমে ভাল ফলন জেলার ধান সংরক্ষণ ও স্থানীয় বাজারে সরবরাহে ইতিবাচক প্রভাব ফেলবে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code