শিরোনাম
ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মনে করুন রাত পোহালেই জাতীয় নির্বাচন। কে হবে দেশের কান্ডারী? বতর্মানে দেশ কোথায় আছে?

সিলেট নিউজ ডেস্ক / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

Manual1 Ad Code

অথই নূরুল আমিন:

প্রিয় পাঠক, আশাকরি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর আজকে দেশ এবং জাতীয় নির্বাচনও ভবিষ্যত কান্ডারী নিয়ে আজকে কিছু লিখতে বসেছি। ভাবছি জাতীয় নির্বাচন মনে করুন। যেকোন সময় বতর্মান সরকার দিয়ে দিল। আর সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ভোট চাওয়ার জন‍্য মাঠে নেমে গেল।

Manual6 Ad Code

নির্বাচনের দিন দেশের ৬০% গরীব অসহায় দিন আনে দিন ভোটারেরা বিভিন্ন মার্কায় ভোট দেয়া শুরু করল। রাত এক ঘটিকায় খবর এলো যেকোনো একটি দল বা একটি জোট ক্ষমতায় আসতে চলেছে।( দেশের জাতীয় নির্বাচনে সবচেয়ে ভোটার বেশি গরীব শ্রেণির মানুষ। অভিজাত পরিবারের লোকেরা বিশেষ কারণ ছাড়া ভোট কেন্দ্রে যায় না।)তাতে তারা দেশের জন‍্য জনগণের জন‍্য কি করবেন?এরকম কোনো আলোচনা বা ইশতেহার জোরালোভাবে কোন দল বা জোট থেকে কিন্তু বলা হচ্ছে না।

Manual4 Ad Code

অন্তর্বর্তীকালীন সরকার গত কয়েক মাস রাষ্ট্র চালাতে গিয়ে দেশের অর্থনীতি যথেষ্ট দুর্বল মনে হচ্ছে। এছাড়া বাজারে আলু- পেয়াজ ছাড়া প্রায় সবকিছুর মূল্য বৃদ্ধি মনে হচ্ছে। একটি সরকারের প্রথম শর্ত থাকার দরকার নিত‍্য পণ্যের মূল্য কমিয়ে রাখা। ভ‍্যাট ট‍্যাক্স কমিয়ে রাখা।

জনগণের উপরে বারবার জুলুম করার কারণে বিগত সময়ের রাজা- বাদশাহ প্রথা নবাব বা জমিদার প্রথা বাতিল হয়েছে। গণতন্ত্রের নামে বিশেষ করে বাংলাদেশের বেলায় বিগত সময়ে যত সরকার এসেছে তারা সবাই কিন্তু জনগণের উপর জুলুম করেছে। ভ‍্যাট ট‍্যাক্স বাড়িয়ে দিয়ে । পণ্যের মূল্য বাড়িয়ে দিয়ে। জনগণের গলা চেপে ধরে আপনি দেশের উন্নয়ন করবেন। জনগণের পিঠ দেয়ালে ঠেকাবেন। তখন তো জনগণ আপনার প্রতি ক্ষিপ্ত হবেই।

Manual1 Ad Code

ভবিষ্যতে কোনো সরকার যদি সঠিকভাবে জনগণের কদর না করে। জনগণের মূল্যায়ন না করে। বিভিন্নভাবে বিগত সময়ের সরকারের মত যদি আগামী সরকার চলার চেষ্টা করে। তবে জনগণ ক্ষেপে গিয়ে গনতন্ত্রের প্রতি বিশ্বাস হারিয়ে তারা রাজনীতি বিলুপ্তির দাবি তুলতে পারে। জাতীয় সরকার,বিপ্লবী সরকার, নিরপেক্ষ সরকার,সর্ব দলী সরকার, সেনাবাহিনী সরকার সহ ইত্যাদি দাবিও তুলতে পারে।

Manual7 Ad Code

কারণ বিগত তেপ্পান্ন বছর ধরে ভূক্তভোগী জাতি হিসেবে দেশের ৮৫% জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কয়েকটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় বারবার ধনী আরো ধনী হচ্ছে। গরীব হচ্ছে আরো গরীব। তাই আগামী দিনে যেদল বা জোট ক্ষমতায় আসুক। জনগণের প্রতি তাদের গভীর ভালোবাসা থাকবে। এটাই কাম‍্য। কথায় আছে কলা খাবা খাও গাছ লাগাইয়া খাও পরের গাছের পানে…।

এছাড়া বর্তমান সরকারের যে কয়টি দিক মন্দ চলছে তা যেন এখনই ঠিক করা হয়। যেমন প্রশাসন খুবই দুর্বল। এদিকে ঘুষ চলছে দেশের সকল অফিস আদালতে। অন‍্য দিকে বেশকিছু পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে অযুক্তি ভাবে । যেমন মিনারেল ওয়াটার, মসল্লা তেল সাবান মোবাইল খরচ সহ ইত্যাদি পণ্যের। অন্তর্বর্তীকালীন সরকার আশাকরি এদিকে নজর দিবেন।

অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী
২৬. ০৯. ২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code