শিরোনাম
সাইবার বুলিংয়ের শিকার ডা.. সিনথিয়া:মানসিক চাপ সামলে দিচ্ছেন চিকিৎসাসেবা সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে ২৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ টাকা ফেরত না দিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ জামালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ‎প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জনগণের ভোটে নির্বাচিত সরকার, কাজের কাজ না করে, বিভিন্ন নাটক সাজিয়ে পার করছে সময় দখল হওয়া খেলার মাঠ দ্রুত অবমুক্ত করা হবে শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সিলেটে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন, জড়িতদের গ্রেপ্তার চান সুমন ইউকে ওয়ার্ক পারমিট ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে থানায় অভিযোগ মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়: হাফিজ মাছুম আহমদ দুধরচকী ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার তিনদিন পর কিশোরীর মর্মান্তিক মৃত্যু গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে সিপিবি প্রার্থী জলি পালের নির্বাচনী লক্ষ্য

সত্যজিৎ দাস / ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

Manual3 Ad Code

সত্যজিৎ দাস:

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জলি পাল। শ্রীমঙ্গলের রাজনীতি ও পরিবেশবাদী আন্দোলনে দীর্ঘদিন সক্রিয় জলি পাল বর্তমানে সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক।

Manual3 Ad Code

প্রার্থী জলি পাল জানান,তার নির্বাচনী মূল অঙ্গীকার হলো শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষা,শোষণ ও বৈষম্য দূরীকরণ এবং বাম গণতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয় পদক্ষেপ গ্রহণ। তিনি বলেন,“দুনিয়ার মজদুর এক হওয়া দরকার। সমাজে বৈষম্য দূর করতে হবে এবং সবাইকে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। জনগণকে তাদের ভোটাধিকার ব্যবহার করে পরিবর্তনের পথ সুগম করতে হবে।”

জলি পাল পরিবেশ সংরক্ষণে তার দীর্ঘদিনের ভূমিকা তুলে ধরেন। তিনি “লাউড়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলন”-এর আহ্বায়ক হিসেবে স্থানীয় বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষার কাজ করছেন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তিনি শরৎকালের কাশফুলের প্রসঙ্গ টেনে প্রকৃতির স্বাস্থ্য ও নান্দনিকতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়াস চালিয়েছেন।

Manual7 Ad Code

তিনি নির্বাচনী প্রচারণায় বলেন,“প্রকৃতি আমাদের জীবন ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণ আমাদের সকলের দায়িত্ব। আমরা যদি প্রকৃতিকে রক্ষা করি, আগামী প্রজন্মও তার সৌন্দর্য ও স্বাস্থ্য উপভোগ করতে পারবে।”

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটি জলি পালের নির্বাচনী প্রচারণা সমর্থন করছে। জলি পাল জনগণকে সচেতন করার পাশাপাশি পরিবর্তন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে ভোটারের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

Manual3 Ad Code

সিলেট নিউজ/এসডি.

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code