শিরোনাম
জনগণের ভোটে নির্বাচিত সরকার, কাজের কাজ না করে, বিভিন্ন নাটক সাজিয়ে পার করছে সময় দখল হওয়া খেলার মাঠ দ্রুত অবমুক্ত করা হবে শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সিলেটে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন, জড়িতদের গ্রেপ্তার চান সুমন ইউকে ওয়ার্ক পারমিট ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে থানায় অভিযোগ মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়: হাফিজ মাছুম আহমদ দুধরচকী ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার তিনদিন পর কিশোরীর মর্মান্তিক মৃত্যু গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, রাশেদ খাঁন বনাম আজকে একটি অন্ধকার অধ‍্যায়ের অবসান প্রসঙ্গে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও তীব্র নিন্দা খাদিমপাড়ায় চার লাখ টাকা নিয়ে বেরিয়ে অপহৃত সুমন, মুক্তিপণ দিয়ে উদ্ধার
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বর্ষায় জমে উঠেছে জগন্নাথপুরের নৌকার হাট, ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়

সিলেট নিউজ ডেস্ক / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

Manual3 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওর এলাকাগুলো এখন থৈ থৈ করছে নতুন পানিতে। আর হাওরে নতুন পানি আসার সাথে সাথেই গ্রামীণ জনপদে যোগাযোগ ও মাছ ধরার জন্য অপরিহার্য হয়ে উঠেছে নৌকা। এই সুযোগে উপজেলার বিভিন্ন নৌকার হাটে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ডিঙি ও কোষা নৌকা কেনাবেচার ধুম।বর্ষায় জমে উঠেছে জগন্নাথপুরের নৌকার হাট, ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়
​সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ও নৌকার হাট ঘুরে দেখা যায়, বর্ষার নতুন পানির আগমনে কোষা ও ডিঙি নৌকার চাহিদা আকাশচুম্বী। কাঠমিস্ত্রিরা দিন-রাত ব্যস্ত সময় পার করছেন নতুন নৌকা তৈরিতে। রেইনট্রি, কড়ই, চাম্বল ও আম কাঠ দিয়ে তৈরি এসব নৌকার কদর এখন সবচেয়ে বেশি। আকার এবং কাঠের মানভেদে একেকটি নৌকা বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে শুরু করে ১২ হাজার টাকা পর্যন্ত।
​হাটে আসা বিক্রেতারা জানান, বর্ষার শুরুতে নৌকার চাহিদা অনেক বেশি থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। হাওরের পানি যত বাড়ছে, হাটে ক্রেতাদের ভিড়ও তত বাড়ছে। দূর-দূরান্ত থেকে সাধারণ ক্রেতা ছাড়াও জেলেরা আসছেন তাদের পছন্দের নৌকাটি কিনতে।
​অন্যদিকে ক্রেতারা বলছেন, হাওরবেষ্টিত এই অঞ্চলে বর্ষাকালে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত কিংবা গবাদি পশুর ঘাস কাটার জন্য নৌকাই একমাত্র ভরসা। তবে গত বছরের তুলনায় এবার কাঠের দাম ও মিস্ত্রি খরচ বেড়ে যাওয়ায় নৌকার দাম কিছুটা চড়া।
​সব মিলিয়ে, হাওরে নতুন পানির ছোঁয়ায় জগন্নাথপুরের নৌকার হাটগুলো এখন মুখরিত ও উৎসবমুখর। বেচাকেনা ভালো হওয়ায় বিক্রেতা ও কাঠমিস্ত্রিদের মুখে ফুটেছে হাসির ঝিলিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code