শিরোনাম
সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে সারী-৩ বালুমহাল পরিদর্শন শেষে এসিল্যান্ড: অবৈধ উত্তোলনের কোনো প্রমাণ নেই

সিলেট নিউজ ডেস্ক / ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

Manual2 Ad Code

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-৩ বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির উপস্থিতিতে সরেজমিন পরিদর্শন করে সারী-৩ বালুমহাল থেকে বালু উত্তোলনের কোনো প্রমাণ পায়নি। তবে বড়গাং বালুমহাল থেকে উত্তোলিত বালুবাহী নৌকাগুলো সারী নদীপথ ব্যবহার করে চলাচল করছে বলে পরিদর্শনে দেখা গেছে।জৈন্তাপুরে সারী-৩ বালুমহাল পরিদর্শন শেষে এসিল্যান্ড: অবৈধ উত্তোলনের কোনো প্রমাণ নেই

জানা যায়, সারী-৩ বালুমহাল থেকে বড়গাং বালুমহালের ইজারাদার কর্তৃক অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে গত ১ আগস্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে সরেজমিন পরিদর্শন করা হয়।

পরিদর্শনে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, উপজেলা প্রশাসনের সহকারী পরিচালক (এডি), ১৯ বিজিবির প্রতিনিধি, জৈন্তাপুর মডেল থানার পুলিশ, বালুমহালের ইজারাদার, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় এলাকাবাসী।

পরিদর্শনকালে সারী-৩ বালুমহাল ও বড়গাং বালুমহালের বিভিন্ন এলাকা ঘুরে দেখা হয়। এ সময় সরেজমিনে দেখা যায়, সারী-৩ বালুমহাল থেকে কোথাও বালু উত্তোলন করা হচ্ছে না। কেবল বড়গাং নদী থেকে উত্তোলিত কিছু বালুবাহী নৌকা সারী নদীপথ ব্যবহার করে সারীঘাটে যাতায়াত করছে।

এ সময় অভিযোগকারীদের মধ্যে কয়েকজনকে সারী-৩ বালুমহালের কোন স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে তারা জানান, সারী-৩ বালুমহাল থেকে বালু উত্তোলন করা হচ্ছে না। তবে বড়গাং বালুমহালের বালুবাহী নৌকাগুলো এই নদীপথ ব্যবহার করে সারীঘাটে যাতায়াত করে।

Manual3 Ad Code

বড়গাং বালুমহালের ইজারাদাররা জানান, তারা জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট থেকে বৈধভাবে বালুমহাল ইজারা নিয়েছেন এবং নির্ধারিত এলাকা থেকেই বালু উত্তোলন ও পরিবহন করছেন। তাদের দাবি, বড়গাং বালুমহালের বালু সারীঘাটে পৌঁছানোর জন্য সারী-৩ নদীপথই একমাত্র যোগাযোগের মাধ্যম। তারা আরও বলেন, সারী-৩ বালুমহাল থেকে বালু উত্তোলনের ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও ওই নদীপথে নৌযান চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

ইজারাদারদের অভিযোগ, বিভিন্ন সময়ে পানিপথে নৌযান চলাচলে প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ায় তারা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ এবং নৌযান চলাচল বিষয়ে লিখিত নির্দেশনা চেয়েছেন। এর আগেও প্রশাসনের পক্ষ থেকে নদীপথে নৌকা চলাচলে কোনো আপত্তি নেই বলে লিখিতভাবে জানানো হয়েছিল বলে তারা দাবি করেন।

Manual5 Ad Code

তাদের আরও অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ দাবি করছে এবং প্রশাসনকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বৈধভাবে ইজারা নিয়ে ব্যবসা পরিচালনা করলেও অযৌক্তিকভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

Manual4 Ad Code

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, “সরেজমিন পরিদর্শনে প্রকাশ্যে কিংবা গোপনে সারী-৩ বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”

তিনি আরও বলেন, “এর আগেও অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। পানিপথে নৌযান চলাচলে বাধা দেওয়ার মতো কোনো সরকারি নির্দেশনা নেই। একই সঙ্গে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং অবৈধ কার্যক্রমের বিষয়ে সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাই।”

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code