শিরোনাম
শ্রীমঙ্গলে তাজ উদ্দীনের অব্যাহতির প্রতিবাদে ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা গডফাদার হাবলু ও হাসান শওকত সিন্ডিকেটে ধ্বংসের প্রান্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভূমধ্যসাগরে অনাহারে ৯ বাংলাদেশির মৃত্যু, নিহতদের ৭ জনই সুনামগঞ্জের ২৫ হাজার শিক্ষার্থী নিয়ে শ্রীমঙ্গলে ‘বই পড়া উৎসব’ জগন্নাথপুরে রাস্তার অনিয়ম তদন্তে গিয়ে পিআইওর সামনে সংঘর্ষ: মেম্বারের হামলায় আহত ২, থানায় পৃথক অভিযোগ দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ভবন না বানিয়েই ২.৮০ কোটি টাকা লোপাটের অভিযোগ প্রকৌশলী হাসান সৈকতের বিরুদ্ধে অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র! জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শান্তি উদ্যান (আহমেদ নগর) এলাকার নিরাপত্তা ও উন্নয়নমূলক জরুরি সভার আহব্বান

সিলেট নিউজ ডেস্ক / ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

Manual6 Ad Code

​ঢাকার দারুস সালাম থানার সুইচ গেইট সংলগ্ন শান্তি উদ্যান (আহমেদ নগর) এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আহ্বান করা হয়েছে। আগামী ৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ শনিবার বিকাল ৪টায় স্থানীয় কোহিনুর জামে মসজিদে এই সভা অনুষ্ঠিত হবে।
​শান্তি উদ্যান বাড়ির মালিক সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এলাকার বাড়িওয়ালা ও বাসিন্দাদের নিয়ে আয়োজিত উক্ত সভায় সংশ্লিষ্ট সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করা হয়েছে।
​সভায় সঠিকভাবে তালিকা প্রণয়নের জন্য বাড়িওয়ালাদের নিজ নিজ জাতীয় পরিচয়পত্রের (NID) এক কপি ফটোকপি সাথে নিয়ে আসার বিশেষ অনুরোধ জানানো হয়েছে। আলোচ্য প্রধান বিষয়সমূহ: নিরাপত্তা কর্মী নিয়োগ: এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তার জন্য চারজন নাইট গার্ড নিয়োগ। আলোকায়ন ও সিসি ক্যামেরা: পুরো এলাকা আলোকিত করতে পর্যাপ্ত সিকিউরিটি লাইট স্থাপন এবং সিসি ক্যামেরার আওতায় আনা।
​অবকাঠামোগত উন্নয়ন: এলাকার নিরাপত্তা ও যোগাযোগের সুবিধার্থে দ্রুত রাস্তা সংস্কার।
​বহিরাগত নিয়ন্ত্রণ: অপরিচিত ও সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা রোধে দিন ও রাত ২৪ ঘণ্টা কড়া নিরাপত্তা নিশ্চিত করা। মাদক ও অপরাধ দমন: ভাড়া দেওয়ার পূর্বে ভাড়াটিয়ার এনআইডি ও ছবি সংগ্রহ বাধ্যতামূলক করা এবং মাদক কেনাবেচা বা সেবনের সাথে জড়িতদের কোনো অবস্থাতেই ভাড়া না দিয়ে দ্রুত বের করে দেওয়া। এর সাথে কোনো বাড়িওয়ালা বা ম্যানেজার জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। ঐক্য: এলাকার যেকোনো সংকট মোকাবিলায় বাড়ির মালিকদের পারস্পরিক ঐক্য বজায় রাখা এবং বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানো।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code