শিরোনাম
সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সেন্ট্রাল জৈন্তার স্কুল গেইট নির্মাণ হচ্ছে শিক্ষক আব্দুর রহিমের নামে-সৈয়দ মনসুর

Coder Boss / ৮০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

Manual6 Ad Code

সিলেটঃ সেন্ট্রেল জৈন্তিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাগুরু মরহুম আব্দুর রহিমের নামে স্কুলে একটি গেইট নির্মাণের ঘোষণা দিয়েছেন “মনসুর শিক্ষা ও জনকল্যাণ ট্রাস্ট-বাংলাদেশ” এর চেয়ারম্যান সৈয়দ আহমদ মনসুর।

Manual5 Ad Code

এ ব্যাপারে স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদের সাথে যোগাযোগ করে প্রস্তাবিত নকশা অনুমোদনের জন্য প্রকৌশলী নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদ মনসুর।

Manual8 Ad Code

উল্লেখ্য, গত ৮ জুন জৈন্তাপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট্রেল জৈন্তিয়া উচ্চ বিদ্যালয়ের টানা ৪ দশকের প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাগুরু মরহুম আব্দুর রহিমের স্মৃতিচারণ করতে দেশে ও প্রবাসে থাকা উনার ৮ জন ছাত্র নিয়ে এক ভার্চুয়াল আলোচনার আয়োজন করা হয়েছিল । সেখানে অন্যানের মধ্যে উপস্থিত জৈন্তাপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল আহমদ নিজ বক্তব্যের এক পর্যায়ে সেন্ট্রেল জৈন্তিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অবৈতনিক প্রধান শিক্ষক মনসুর (হাকিম সাহেব), প্রতিষ্ঠাতা সেক্রেটারী ও শিক্ষানুরাগী মরহুম ছিকন্দর আলীর নামে স্কুল প্রাঙ্গনে স্মৃতিমূলক কোন স্থাপনা এবং সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুর রহিম সাহেবের নামে একটি গেইট নির্মাণের ইচ্ছার কথা ব্যক্ত করেন । লাইভ অনুষ্ঠানটি দেখে “মনসুর শিক্ষা ও জনকল্যাণ ট্রাস্ট-বাংলাদেশ” এর চেয়ারম্যান,”জৈন্তাপুর প্রবাসী গ্রুপ” এর পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারমযান শিক্ষানুরাগীদের সার্বজনীন প্লাটফরম “ছিকন্দর আলী শিক্ষা ট্রাস্ট” এর প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব প্রাপ্ত বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ আহমদ মনসুর সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাগুরু মরহুম আব্দুর রহিমের নামে স্কুলের গেইট নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পর দিন মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান কামাল আহমদের সাথে ফোনে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করার পাশাপাশি মৌখিক সম্মতিও নেন। এবং কামাল চেয়ারম্যানের ইচ্ছার রূপরেখা প্রণয়নের জন্য গতকাল বুধবার জায়গা পরিদর্শনে ও চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ করতে প্রকৌশলী পাঠান। শিক্ষানুরাগী সৈয়দ আহমদ মনসুর এমন ঘোষণায় সাধুবাদ জানিয়েছেন জৈন্তাপুরের সুধীজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code