শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ওমানে বিশ্বনাথের প্রবাসী কাছে মুক্তিপন দাবি চট্টগ্রামে যুবক গ্রপ্তার

Coder Boss / ৭৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০

Manual3 Ad Code

রাজা মিয়া বিশেষ প্রতিনিধিঃ

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার প্রবাসী মোছাদ্দুর রহমানকে ওমানে আটকে রেখে বাংলাদেশে মুক্তিপন আদায়ের অভিযোগে দায়েরকৃত মামলায় রাকিব হোসেন (১৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সে নোয়াখালী জেলার সদর থানার ধর্মপুর (ভাটিরটেক) গ্রামের আতিক হোসেনের পুত্র। শনিবার বিকেলে চট্রগ্রাম দক্ষিণ খুলশি ১নং রোডের ৩নং লেইনস্থ ‘ডুবাইওয়া বিলিং’ নামের একটি ৩ তলা বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের মৃত তালেব আলীর পুত্র মোছাদ্দুর রহমান (৩২) দীর্ঘ প্রায় ১০বছর ধরে ওমানে বসবাস করে আসছেন।

গত ৩০ জুলাই দেশে থাকা স্বজনদের সাথে শেষ বারের মতো মোবাইল ফোনের মাধ্যমে কথা হয় মোছাদ্দুর রহমানের। এরপর থেকে তার কোন খোঁজ-খবর পাচ্ছেন না তার পরিবারের সদস্যরা।

Manual7 Ad Code

গত ১১ আগস্ট রাতে ওমান থেকে একজন অজ্ঞাতনামা লোক ফোন করে মোছাদ্দুর রহমানের ছোটভাইয়ের স্ত্রী সাজিদা আক্তারের মোবাইল নাম্বারে কল দিয়ে জানায়, মোছাদ্দুর রহমান ওমানে আটক আছেন। তাকে মুক্ত করতে হলে ৫ লাখ টাকা দিতে হবে।

Manual6 Ad Code

একপর্যায়ে অজ্ঞাতনামা ওই ব্যক্তির কথামতো প্রথমে ৫০ হাজার এবং মুক্তির পর আরও দুই লাখ টাকা দিতে সম্মত হন মোছাদ্দুর রহমানের পরিবার।

এরপর চুক্তি অনুযায়ী ১২ আগস্ট দুটি বিকাশ নাম্বারে ৪৩ হাজার ২শত টাকা প্রদান করেন মোছাদ্দুর রহমানের পরিবার। কিন্ত টাকা প্রেরণের পর থেকে অজ্ঞাতনামা ওই লোকের সাথে আর যোগাযোগ করতে না পারায় ১৩ আগস্ট নিখোঁজের চাচাতো ভাই ফয়জুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ১১। মামলা দায়েরের পর বিকাশ নাম্বারের সূত্র ধরে ১৫ আগস্ট বিকেলে চট্রগ্রাম জেলার খুলশি এলাকায় অভিযান চালিয়ে রাকিব হোসেন’কে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশ।

Manual6 Ad Code

গ্রেফতারকৃত রাকিব রবিবার দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই গাজীমোয়াজ্জেম হোসেন।

এদিকে, নিখোঁজ মোছাদ্দুর রহমানের সন্ধান এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার চাচাতো ভাই ফয়জুর রহমান।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code