শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এমপির গাড়ী ভাংচুর মামলায় ৫ আসামি বিরুদ্ধে আদালতে চারশির্ট দাখিল

Coder Boss / ৬১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

Manual7 Ad Code

রাজা মিয়া বিশেষ প্রতিনিধিঃ

Manual2 Ad Code

সিলেটের বিশ্বনাথে এমপি মোকাব্বির খানের গাড়িতে ঢিল ছোড়ায় ৫ জনকে আসামি করে দ্রুতবিচার আইনে মামলার চার্জশিট করেছে থানা পুলিশ।গত ২০ আগস্ট থানার ওসি শামীম মূসা ও মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত রমা প্রসাদ চক্রবর্তী স্বাক্ষরিক ওই চার্জশিট খানা কোর্টে দাখিল করা হয়। অভিযোগ পত্র নং-১২৭। চার্জশিটে (অভিযোগপত্রে) ৫ জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে আসামি করা হয়েছে। তারা হচ্ছেন- উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিশ্বনাথ নতুনবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ (৪০), শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ (৪৫), দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া (৪০), উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল (৪০) ও শ্রমিক নেতা জুনাব আলী (৪২)। ঘটনাস্থল তল্লাশি করে ককটেলসদৃশ্য বস্তু বা ককটেলের সন্ধান পাওয়া যায়নি বলে চার্জশিটে উল্লেখ করেন তদন্তকারী কর্মকর্তা।

Manual7 Ad Code

গত ১০ আগস্ট পুলিশের উপস্থিতিতে এমপির গাড়িতে হামলার ঘটনায় ১১ আগস্ট ওই ৫ জনের নাম উল্লেখ করে থানায় দ্রুতবিচার আইনে মামলাটি দায়ের করেন এমপির এপিএস অসিত রঞ্জন দেব (৩৫)। মামলা নং-১০/১৫৯। মামলায় অজ্ঞাতনামা আসামি রাখা হয় আরও ২৫-৩০ জনকে। ওই মামলায় ১১ আগস্ট রাতে গ্রেফতার হন যুবলীগ নেতা দবির মিয়া। তবে মামলার এজাহারের সাথে এমপি মোকাব্বির খানের মৌখিক বক্তব্যের কোনো মিল ছিল না। তিনি ১০ আগস্ট মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একজনের নাম উল্লেখ করে বলেন- তার গাড়িতে শামীম আহমদ একটি ঢিল নিক্ষেপ করেছে। এমপির এই বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে।মামলার বাদী এজাহারে উল্লেখ করেন- ওই দিন এমপির গাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীরা বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ ও লাল স্কচটেপে মুড়ানো ককটেলসদৃশ কৌটা দিয়ে ঢিল মারা হয়েছে। ফলে এমপিকে বহনকারী গাড়িটির গ্লাস ফেটে যায়।তবে মামলা তদন্তকালে ঘটনাস্থল তল্লাশি করে ককটেলসদৃশ্য বস্তু বা ককটেলের সন্ধান পাওয়া যায়নি বলে চার্জশিটে উল্লেখ করেন তদন্তকারী কর্মকর্তা। মামলার এজাহারের সাথে এমপির বক্তব্যের মিল না থাকায় ও তদন্তে ককটেলসদৃশ্য বস্তু না পাওয়ায় জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code