শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচংয়ের শাহপুরে স্বামী, সন্তান ও পুত্রবধুর উপর গৃহবধুকে হত্যার পর আত্মহত্যা সাজানোর অভিযোগ

Coder Boss / ৮২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামে গত বুধবার রঙ্গিলা খাতুন (৫০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তারপর একে আত্মহত্যা বলে ধারণা করা হয়। কিন্তু গতকাল বৃহস্পতিবার ওই নারীর ভাইয়ের ছেলে আব্দুল মতিন সুজন একে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করেছেন।
সদর উপজেলার রিচি গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল মতিন সুজন দৈনিক প্রভাকরকে জানান, নিহত রঙ্গিলা খাতুন সম্পর্কে তার আপন ফুফু হন। পৈত্রিক সূত্রে রঙ্গিলা খাতুনের কিছু জমি রয়েছে রিচি গ্রামে। তার ওই পৈত্রিক সম্পত্তির কিছু অংশ বিক্রি করে ইতিমধ্যে স্বামী-সন্তানকে দিয়েছেন। সবশেষে অবশিষ্ট জমিও বিক্রি করার জন্য রঙ্গিলা খাতুনের স্বামী শাহপুর গ্রামের মর্তুজ আলী, ছেলে মহিবুর রহমান, পুত্রবধু তানজিলা আক্তার কয়েকদিন যাবত চাপ সৃষ্টি করছিলেন। কিন্তু তিনি জমি বিক্রি করতে অনীহা প্রকাশ করেন। ১৫/২০ দিন পূর্বে ছেলে ও তার বৌ মিলে রঙ্গিলা খাতুনকে প্রহার করেন। তারপর তিনি বাবার বাড়ি রিচি গ্রামে চলে যান। গত ২৩ এপ্রিল ছেলে মহিবুর রহমান তার মাকে ভুলিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান।
আব্দুল মতিন সুজন অভিযোগ করে বলেন, ‘আমার ফুফুকে খুন করা হয়েছে বলেই আমরা ধারণা করছি। সঠিক তদন্ত করলে সত্য ঘটনা বেরিয়ে আসবে। আমরা নিশ্চিত, আমার ফুফুকে তার স্বামী, ছেলে ও ছেলের বৌ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং আত্মহত্যার ঘটনা সাজানো হয়েছে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই।’
উল্লেখ্য, গত বুধবার বিকেলে রঙ্গিলা খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে বানিয়াচং থানা পুলিশ। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code