শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মা হয়েছে পাগলী, বাবা হল না কেউ

Coder Boss / ৯৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১

Manual3 Ad Code

তাহিরপুর থেকে ফিরেঃ-
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক পাগলী তরুণীও হলো মা! মিলছেনা পিতৃ পরিচয়। এ নিয়ে পুরো উপজেলা জুড়ে প্রশ্ন উঠেছে এই নবজাত সন্তানের বাবাকে নিয়ে। কে তার সন্তানের পিতা।

Manual3 Ad Code

এ আলোচিত ঘটনাটি ঘটেছে সোমবার (৩ মে) দুপুরে তাহিরপুর সদর বাজারে। সোমবার দুপুরে ওই মানসিক প্রতিবন্ধী তরুণী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম দিয়েছে এ ফুটফুটে ছেলে সন্তানের। এই নবজাতকের মাতৃ পরিচয় নিশ্চিত হলেও তার পিতার পরিচয় নিয়ে এখনো এগিয়ে আসেনি কউ। জানাও যায়নি ওই মানসিক প্রতিবন্ধী তরুণীর সঠিক কোন পরিচয়ও

Manual7 Ad Code

তবে সন্তান জন্ম পরবর্তী ওই পাগলী মা ও নবজাতক পুরোপুরি সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Manual6 Ad Code

কিন্তু এই নবজাতকের পিতৃ পরিচয় এখনো পর্যন্ত না জানায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্নের? চলছে আলোচনা আর সমালোচনা।

এ ঘটনায় মানসিক প্রতিবন্ধী ওই তরুণীর সঙ্গে এমন অমানবিক ও বিকৃত যৌনাচারের কারণ এবং তা অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থার নেওয়ার দাবি উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে শুরু করে সচেতন মহলে।

Manual7 Ad Code

তাহিরপুর সদর বাজারের ব্যবসায়ীরা জানান, মানসিক প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা ওই তরুণী চার মাস আগে থেকে তাহিরপুর বাজারে অবস্থান শুরু করে। লোকজনের কাছ থেকে যা পেতো তাই খেয়ে জীবন রক্ষা করে আসছিল। তবে দিন দিন তার শারীরিক অবস্থার পরিবর্তন হতে থাকলে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের নজরে আসে।

আজ সকালে পাগলীর প্রসব ব্যথা ওঠলে তাকে বাজার কমিটির দায়িত্বশীল লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই ওই নবজাতকের জন্ম হয়। বর্তমানে মা ও নবজাতক তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

তাহিরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদ আলী জানান, নবজাতককে লালন-পালনে অনেকেই এগিয়ে এসেছেন। কয়েকজন ওই নবজাতককে দত্তক হিসেবে নিতে চাইছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুমন চন্দ্র বর্মন জানান, প্রসূতি ও নবজাতক দুজনই সুস্থ আছেন। প্রসবজনিত কোনো সমস্যাও নেই। মা ও শিশু আমাদের পর্যবেক্ষণে রয়েছে। পরবর্তীতে প্রশাসন যেভাবে চায় সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে সুস্থ রাখতে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code