শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে ওড়না পেছানো অবস্থায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার।।

Coder Boss / ৮৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১

Manual1 Ad Code

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে আম কুড়াতে গিয়ে নিখোঁজ হওয়া শিশু পাপিয়া বেগম(১১)এর লাশ একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার দু’ দিন পর গলায় ওড়না পেছানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। পাপিয়া বেগম উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কাইতকোনা গ্রামের আবু বক্করের কন্যা ও কাইতকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে ভোরে আশ-পাশের বাড়িতে আম কুড়াতে যায় পাপিয়া। প্রতিদিনের মতো শনিবার (৮মে) ভোরে আম কুড়াতে গিয়ে সে আর বাড়িতে ফেরেনি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। বিষয়টি মৌখিকভাবে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেনকে অবহিত করা হয় পরিবারের পক্ষ থেকে। সোমবার সন্ধ্যায় কাইতকোনা গ্রামের পার্শ্ববর্তী তাজ উদ্দিনের একটি পরিত্যক্ত পুকুরে পাপিয়ার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে রাতেই সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন ও ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। স্থানীয়দের ধারণা কোন নরপশু শিশুটিকে পাশবিক নির্যাতন শেষে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পরে লাশ গুমের চেষ্টায় পরিত্যক্ত পুকুরে ফেলে দেয়া হয়।জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Manual1 Ad Code

জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সাজ্জাদুর রহমান জানান, গ্রামের একটি পুকুর থেকে গলায় ওড়না পেঁছানো অবস্থায় পাপিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর কারন জানা যাবে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code