শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টাংগাইলের ঘাটাইল পৌরসভা মেয়র পদপ্রার্থী ভিপি রুবেলের নেতৃত্বে কৌশলে টাকা উপার্জন

Coder Boss / ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

Manual3 Ad Code

আসন্ন টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী, সরকারি জি.বি.জি কলেজ ছাত্র-সংসদের সহ-সভাপতি, ঘাটাইল উপজে ইক্রোকার শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, ঘাটাইল থানা হোটেল, রেস্তারা, মিষ্টির দোকান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, টাংগাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের যুগ্ম- সাধারণ সম্পাদক, ঘাটাইল উপজেলা শাখার ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক, টাংগাইল জেলা শাখার বাংলাদেশ অনলাইন বঙ্গবন্ধু পরিষদ লীগ’র সভাপতি, টাংগাইল জেলা শাখার শেখ রাসেল জাতীয় শিশু- কিশোর পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং ঘাটাইল উপজেলা শাখার শেখ রাসেল জাতীয় শিশু- কিশোর পরিষদের আহ্বায়ক জনাব মো: আবু সাইদ রুবেল (ভিপি রুবেল) আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।

Manual5 Ad Code

ভিপি রুবেল বেশ কয়েক বছর যাবৎ ঘাটাইল কলেজ মোড় (বিজয় একাত্তুর চত্ত্বর) থেকে প্রতিদিন ৪/৫ জনকে দিয়ে অটো গাড়ির চালকের কাছ থেকে ২০/৩০ টাকা, সিএনজি গাড়ির চালকের কাছ থেকে ৪০/৫০ টাকা ও মাহিন্দ্রা গাড়ির চালকের কাছ থেকে ৫০ টাকা করে জিবি তুলে নেয়। তাঁর (রুবেল) কাছে জানতে চাইলে গরীব মানুষ ৫ টাকা করে জিবি তুলে খায়, গরীবের পেটে লাথি দিয়ে কি লাভ? এমন কথা তিনি সাংবাদিককে বলেন।

অথচ, তিনি প্রত্যহ ৫ টাকার কথা বলে উক্ত হারে জোড়পূর্বক ভাবে জিবি তুলে নেয়। জিবি না দিলে বাসস্ট্যান্ডে গাড়ি ভিড়াতে দেয় না এবং কোনো এক জায়গায় গাড়ি চালককে ডেকে নিয়ে অপমান করে। নতুন কোনো মাহিন্দ্রা চালক বাসস্ট্যান্ডে গাড়ি ভিড়াইলে চালকের কাছে ৫০০০ টাকা চায় সমিতিতে ভর্তি হওয়ার জন্য। নতুবা ওখানে গাড়ি রাখতে দিবেনা। যাদের দিয়ে জিবি তোলানো হয় তাদের মধ্য থেকে অনেকেই জিবি টাকা দিয়ে মাদক নেশায় লিপ্ত হচ্ছে। আনাচে- কানাচে আরো যত বাসস্ট্যান্ড আছে সব বাসস্ট্যান্ড থেকে আরো অনেকেই জিবি তুলে নিচ্ছে। জানতে চাইলে বলে এ টাকা নেতারা খায়। এ টাকা কোন নেতা খায় তা বড়ই চিন্তার বিষয়।

গোপন সংবাদের ভিত্তিতে আরো জানা যায়, জিবি টাকা থেকে ট্রাফিক পুলিশ জনপ্রতি ১০০ টাকা করে নিয়ে থাকে, এই টাকা মাহিন্দ্রা গাড়ির চালকের কাছ থেকে আলাদা ভাবে নিয়ে থাকে। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রত্যহ বিকেল বেলায় থানা পুলিশ এসে বাসস্ট্যান্ড থেকে একেক দিন একেক মাহিন্দ্রা চালককে গাড়ি সহ থানায় নিয়ে যায় রাতে নাইট ডিউটি করার জন্য, কিন্তু তেল খরচ দেয় না। এতে দূর- দূরান্ত থেকে আসা মাহিন্দ্রা চালক থানা পুলিশের কাছে হয়রানীর স্বীকার হচ্ছে।

Manual8 Ad Code

আরেক দিকে ভিপি রুবেলের মতো প্রভাবশালী ব্যক্তির চাপে কলেজ মোড় (বিজয় একাত্তুর চত্ত্বর) থেকে চারটি সিসি ক্যামেরা ও উপজেলা পরিষদ থেকে সিসি টিভি উদাও হয়েছে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code