শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কেশবপুরে দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার ॥ ইয়াবা ও গাঁজা উদ্ধার

Coder Boss / ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১

Manual1 Ad Code

এস কে আর সুমন, যশোর জেলা প্রতিনিধি:
কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।

Manual2 Ad Code

থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীনের নির্দেশে শুক্রবার রাতে উপপরিদর্শক মাহফুজার রহমান, লিখন কুমার সরকার, সহকারী উপপরিদর্শক মনিরুজ্জামান, নজরুল ইসলাম ও কাজী রহমত সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার প্রতাপপুর ঋষিপাড়া তিন রাস্তার মোড় এলাকা থেকে সাইফুল কবির মিহিনকে (৪৫) আটক করে। ওই সময় তার কাছ থেকে ৭ পিচ ইয়াবা উদ্ধার হয়। সে উপজেলার বাগদা গ্রামের জজ আলীর ছেলে। অপর দিকে, একই রাতে পৃথক অভিযানে থানার উপপরিদর্শক অরুপ কুমার বসু, তাপস কুমার রায় ও শেখ আশরাফুল আলম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে পৌর শহরের মধ্যকুল এলাকায় কেশবপুর ফিলিং ষ্টেশনের সামনে থেকে শরীফ খান ওরফে জিল্লুর রহমান (৪২) কে আটক করে। ওই সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাজা উদ্ধার হয়। সে পৌর শহরের মধ্যকুল এলাকার এনামুল হকের ছেলে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন বলেন, দুই মাদক ব্যবসায়িকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। আটককৃতদের শনিবার যশোর আদালতের প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code