শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিনিয়র শিক্ষিকা জবা কর এর বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন।

Coder Boss / ৫১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ৩৩ বছরের প্রিয় কর্মস্থল বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবশেষে আনুষ্ঠানিক বিদায় নিলেন সিনিয়র ও সম্মানিত শিক্ষিকা জবা কর।
তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ-বিদায়।কিন্তু
মাত্র তিন অক্ষরের শব্দটির আপাদমস্তক বিষাদে ভরা। শব্দটা কানে আসলেই যেকোন মানুষেরই মন বিষণ্ণ হয়ে ওঠে।

জবা কর ১৯৮৭ সালে প্রথম পা রেখেছিলেন বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায়।চোখের পলকে একে একে চলে গেলো ৩৩ বছর।এখন শুধু স্মৃতি শিক্ষিকা জবা কর-এর বিদ্যালয়ের এই মধুর প্রাঙ্গণকে ঘিরে । ডেইলি সিলেট নিউজ24’কে জবা কর বলেন,’ “চিরন্তন সত্য হলো;কোন কিছু শুরু করতে হলে,কোন কিছুকে বিদায় দিতেই হয়”
মানুষের অনুভূতিগুলি সর্বদা শুদ্ধ ও আলোকিত থাকে দুটি সময়ে-
(ক) বরণের সময়।
(খ) বিদায়ের সময়।
শুরুর শিল্পটি সুন্দর,তবে শেষের শিল্পটি আরও দুর্দান্ত।তবে আমার গল্পটা অনেকটাই গর্বের।
আমার’ই দেবরজী এবং ছাত্রী মনিষা দেব তান্নী কে বড়ইউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পারস্পরিক বদলী করে নিজের পদে পদায়ন করে বিদ্যালয় প্রাঙ্গণকে ছুটি জানালাম ‘।
কষ্ট তো অবশ্যই লাগবে।এতোটা বছর কাটিয়েছি এ বিদ্যালয় প্রাঙ্গণে। সবকিছুরই নিয়ম আছে ও নির্দিষ্টতা রয়েছে।আমি সেই নিয়মেই প্রিয় কর্মস্থল ও সহকর্মীদের বিদায় জানালাম। আশাকরি আমার মেধাবী ছাত্রী ও আধুনিক যুগের একজন শিক্ষিকা মনিষাও তার দায়িত্ব সঠিকভাবে পালন করে আমার মুখ উজ্জ্বল করবে।
বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার অবসরের সময়ে এমন বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করার জন্য ।ভাল থাকুক আমার প্রিয় কর্মস্থল ক্যাম্পাস,ভাল থাকুক আমার প্রিয় কলিগরা,অতীত ও বর্তমানের সকল ছাত্র-ছাত্রীরা ‘।

Manual7 Ad Code

নবনিযুক্ত মনিষা দেব তান্নী ডেইলি সিলেট নিউজ24’কে বলেন,’ ম্যাডাম সর্বদা আমার অন্তরে বাস করবেন,কারণ জীবনের সেরা শিক্ষা উনার কাছ থেকেই পেয়েছি।তাই আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি। পরিশেষে বলতে চাই ” বিদায় কেবলমাত্র তাদের জন্য যারা তাদের চোখের দেখা ভালোবাসেন।কারণ যারা হৃদয় ও প্রাণ দিয়ে ভালোবাসেন তাদের জন্য বিদায়ের মতো
কোন জিনিসই নেই । ”

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code