শিরোনাম
জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে ব্র্যাকের সড়ক নিরাপত্তার আলোচনা ও পদযাত্রা

Coder Boss / ৫১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

Manual7 Ad Code

রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধি:

Manual4 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে রসুলগঞ্জ আব্দুল কাদির মেহেরুন্নেছা পাবলিক উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্প এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরাধীন আরটিআইপি-২ প্রকল্পের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭মার্চ) সকাল ১১টায় রসুলগঞ্জ আব্দুল কাদির মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্টানের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রোড সেফটি কমিটির সভাপতি মো. সাজেদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও উপজেলা রোড সেফটি কমিটির সদস্য সচিব মো. গোলাম সরোয়ার, উপজেলা সমাজসেবা অফিসার মো. বিলাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ দেব, ২নং পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আঙ্গুর মিয়া, ব্র্যাক জেলা সমন্বয়ক এ.কে আজাদ, ব্র্যাক প্রধান কার্যালয়ের কর্মকর্তা মো. আজমত আলী, ব্র্যাক বিভাগীয় সমন্বয়ক হাসান আলী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির ফিল্ড কমিউনিকেটর সোবহান শেখ। এ সময় রসুলগঞ্জ আব্দুল কাদির মেহেরুন্নেছা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামিম মিয়া, পাটলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ জমশেদ মিয়া তালুকদার, সাধারন সম্পাদক মনু মো. মতছির আলী, বিদ্যালয়ের প্রাত্তন ছাত্র ও যুবলীগ নেতা ইসলাম উদ্দিন জসিম, স্থানীয় ওয়ার্ড মেম্বার খালিদ হাসান সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন উপস্থিত
অনুষ্ঠানে মটর সাইকেল দুর্ঘটনায় নিহত মো. নজির আহম্মেদের পিতা শিরাজ আলী সড়ক দুর্ঘটনায় তার সন্তান হারানোর ব্যথা এবং পরিবারের উপর এর প্রভাব বর্ননা করেন। আলোচনা শেষে একটি পদযাত্রা রসুলগঞ্জ বাজার প্রদক্ষিন করে অনুষ্ঠান স্থলে ফিরে আসে। শেষে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code