শিরোনাম
জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে আবাসিক হোটেল ‘সানলাইট’-এর শুভ উদ্বোধন সাংবাদিকতা ও সাংবাদিকদের দায়িত্ব প্রসঙ্গে। হাফিজ মাছুম আহমদ দুধরচকী-র উক্তি শ্রীমঙ্গলের এএসআই আবু তালেব জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী বানারীপাড়া মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ জগন্নাথপুরে অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নছির আলীর বিদায় সংবর্ধনা জগন্নাথপুরে  ৩৯  মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড় সাইবার বুলিংয়ের শিকার ডা.. সিনথিয়া:মানসিক চাপ সামলে দিচ্ছেন চিকিৎসাসেবা সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে ২৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ টাকা ফেরত না দিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ জামালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ‎প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটককে মারধর, ভিডিও ভাইরাল

Coder Boss / ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ মে, ২০২২

Manual2 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন এলাকায়
গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে পর্যটন কেন্দ্র জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় প্রবেশের ক্ষেত্রে পর্যটকদের কাছ থেকে ১০টাকা করে প্রবেশ ফি আদায়ের কার্যক্রম শুরু করে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

Manual6 Ad Code

জেলা পর্যটন উন্নয়ন কমিটির মাধ্যমে উপজেলা প্রশাসন এই কার্যক্রমের তদারকি করে আসছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাফলংয়ের সংগ্রাম বিজিবি ক্যাম্প সংলগ্ন প্রবেশ কাউন্টারের সামনে টিকিট ক্রয়কে কেন্দ্র করে কাউন্টারের কর্মীদের সঙ্গে এক পর্যটক পরিবারের সংঘর্ষ বাধে। এতে দুই নারীসহ ৫ জন পর্যটক আহত হওয়ার খবর পাওয়া গেছেআহত পর্যটকরা হলেন, ঢাকার শ্যামপুরের জুরাইন এলাকার বাসিন্দা সম্রাট ও তার মা ঝর্ণা রাণী, সুমন সরকার ও তার বাবা সনাতন সরকার এবং সুমন সরকারের ভাগনি অথৈ।

এ ঘটনায় পাঁচজন কাউন্টার কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, কাউন্টার কর্মী ও গোয়াইনঘাট উপজেলার পূর্ণা গ্রামের রাখাল চন্দ্র দাসের ছেলে লক্ষ্মণ চন্দ্র দাস ও ইসলামপুর রাধানগরের বাবুল মিয়ার ছেলে সেলিম আহমেদ, একই এলাকার সিরাজ মিয়ার ছেলে জয়নাল আবেদীন, নয়াবস্তি গ্রামের ইউসুফ মিয়ার ছেলে সোহেল রানা এবং পশ্চিম কালী নগর গ্রামের আব্দুল কাদিরের ছেলে নাজিম উদ্দিন।

স্থানীয় ও ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঢাকার শ্যামপুরের জুরাইন এলাকা থেকে সুমন ও তার আত্মীয়স্বজন মিলে ১২ জন পর্যটক জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে তারা জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় যাওয়ার জন্য সংগ্রাম বিজিবি ক্যাম্প সংলগ্ন প্রবেশ মুখের কাউন্টারের সামনে যান। এ সময় কাউন্টারে দায়িত্বরত কর্মীরা তাদের কাছে প্রবেশ ফি বাবদ ১০ টাকা করে দাবি করে। তখন তারা টাকা দিতে খানিকটা কালক্ষেপণ করলে কাউন্টারে দায়িত্বরত কর্মী সেলিম ও লক্ষণসহ বেশ কয়েকজন তাদের লাঠিপেটা করেন।

Manual8 Ad Code

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ইনচার্জ (ওসি) মো. রতন শেখ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে প্রথমে দুইজনকে এবং পরে আরও ৩জন মোট ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় পাঠানো হয়েছে।

গোয়াইনঘাটের ইউএনও মো. তাহমিলুর রহমান জানান, পর্যটনকেন্দ্রে প্রবেশ ফি নিয়ে পর্যটক এবং কাউন্টার কর্মীদের মধ্যে ভুল বোঝাবোঝির কারণে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে, যা খুবই দুঃখজনক। এ  ঘটনায় জড়িত কাউন্টার কর্মীদের তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Manual2 Ad Code

এর আগে গত ২৫ মার্চ কলেজ শিক্ষার্থী সাজ্জাদ, সৈকত তালুকদার ও ফয়সালসহ ঢাকা থেকে ৪০ জনের একটি পর্যটকদল জাফলংয়ে বেড়াতে আসেন ।তারাও সেখানে মারধরের শিকার হন বলে জানিয়েছেন।

পরে পর্যটন কেন্দ্র  জাফলংয়ে প্রবেশ করতে আগামী এক সপ্তাহ দর্শনার্থীদের আর কোনো টিকিট কাটতে হবে না। সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বৃহস্পতিবার বিকেলে এ ঘোষণা দেন।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code