শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কিশোরগঞ্জের ছয়টি উপজেলা বন্যায় প্লাবিত

Coder Boss / ৪১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

আল-মামুন খান,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওরের ছয়টি উপজেলার প্রায় বত্রিশটি ইউনিয়নে দুই শতাধিক গ্রাম বন‌্যার পানিতে প্লাবিত হয়েছে। ইটনার ধনু নদী ও নরসুন্দা নদীর পানি উপচে প্লাবিত হতে শুরু করেছে গ্রাম, হাট বাজার এবং আশ্রয় কেন্দ্রগুলো। প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের ইতোমধ‌্যে আশ‌্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।

Manual8 Ad Code

শনিবার দুপুরে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ইটনা উপজেলার পাঁচটি, মিঠামইনের সাতটির সবকটি, অষ্টগ্রামের তিনটি, নিকলীর পাঁচটি, করিমগঞ্জের ছয়টি এবং তাড়াইল উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে পানি ঢুকতে শুরু করেছে। দুর্গত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন‌্যা প্লাবিত গ্রামগুলোতে ইতোমধ‌্যে ১৪৪ মেট্রিক টন চাল বরাদ্দ করে ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে।

Manual1 Ad Code

এ ছাড়া গত কয়েক দিনের ভারী বর্ষণে জেলার সব অঞ্চলের জনজীবনে বিপর্যয় ঘটেছে। গবাদিপশু গুলো খাদ্য ও আশ্রয় সংকটে রয়েছে।

Manual5 Ad Code

দুর্গতদের আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান জানিয়েছেন, হাওরের ওপর প্রবাহিত বিভিন্ন নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় তিন থেকে চার ফুট বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি অব‌্যাহত থাকলে আগামীকাল থেকে অবস্থার আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, উজান থেকে নেমে আসা ঢলে কিশোরগঞ্জের হাওরের সব জায়গায় পানি বৃদ্ধি অব‌্যাহত রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলা করার জন‌্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু হয়েছে। আমি এই মুহূর্তে দুর্গত এলাকাগুলোতে রয়েছি। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code