শিরোনাম
ছাতকে দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে দুই অভিযানে ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ, গ্রেপ্তার ৮ জগন্নাথপুরে সরকারি খাস জমিতে থাকা ৫টি পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দী করার অভিযোগ শ্রীমঙ্গলে মা সমাবেশ:নিরাপদ মাতৃত্বে স্বাস্থ্যসেবার উদ্যোগ লোক দেখানো দশ লাখ কোটি টাকার বাজেট, সমগ্র জাতি হতাশ, লাভবান শুধুই সরকারের সহযোগীরা! আওয়ামী আমলের হত্যা মামলায় মৌলভীবাজারে জামায়াত নেতা গ্রেপ্তার
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্য রেদোয়ানের সড়ক দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

মোঃশিমুল আহমেদ / ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

Manual8 Ad Code

সিলেট নিউজ ডেস্কঃ

Manual5 Ad Code

এমসি কলেজের অনার্স অর্থনীতি বিভাগের ছাত্র ও এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্য রেদোয়ান মাহমুদ চৌধুরী জকিগঞ্জের মানিকপুর ইউপির খলাদাফনিয়া গ্রামের মাওলানা কবির আহমদের ছেলে। বাবা-মায়ের একমাত্র ছেলে রেদোয়ান মাহমুদ চৌধুরী লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন। সড়ক দুর্ঘটনা নিয়েও বিভিন্ন সময় একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে তার লেখা প্রকাশিত হয়ছে। কিন্তু, শেষ পর্যন্ত সড়কেই প্রাণ গেল তার।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার রেদোয়ান মাহমুদ চৌধুরীর দাদির কুলখানি গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবার কথা। দাদির কুলখানিতে অংশ নিতে সিলেট শহর থেকে সিএনজি অটোরিকশা যোগে মাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন রেদোয়ান। কিন্তু, বাড়ি ফেরার আগেই সড়কের বাজার ঈদগাহ’র কাছে মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কানাইঘাট উপজেলার সড়কের বাজার ঈদগাহ নামক স্থানে পৌঁছার পর একটি অটোটেম্পোর সাথে রেদোয়ান মাহমুদ চৌধুরীকে বহনকারী গাড়িটির সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মা ও অপর আরো দুজন যাত্রী গুরুতর আহত হন। আহত বাকি দুই জনের পরিচয় জানা না গেলেও রেদোয়ান মাহমুদ চৌধুরীর মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পারিবারিক সূত্র।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধারের পাশাপাশি আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এম সি কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তোতিউর রহমান জানান, রেদোয়ান গত বুধবারও ক্লাসে অংশ নেয়। সে কলেজের বিভিন্ন ইভেন্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতো। তার মৃত্যুতে অর্থনীতি বিভাগের সবাই শোকাহত বলে জানান তিনি।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code