শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সোদপুরে চিত্র প্রদর্শনীর তৃতীয় দিনেও উপচে পড়া ভিড়।

SATYAJIT DAS / ৫৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

Manual1 Ad Code

দীপঙ্কর সমাদ্দার:

Manual4 Ad Code

ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমায় অবস্থিত সোদপুর। সোদপুর এলাকাটি বৃহত্তর কলকাতা ও মেট্রোপলিটন কলকাতার অন্তর্গত। এটি কেন্দ্রীয় কলকাতা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। সোদপুরে মৈত্রী নিকেতনে,বিবেকানন্দ চ্যাটার্জী গ্যালারিতে গত ৩০শে ডিসেম্বর উদ্বোধন হলো জেলার অন্যতম প্রবীণ ও নবীন বিভিন্ন চিত্রশিল্পীদের চিত্রকর্ম নিয়ে দ্বিতীয় বর্ষের অদ্বিতীয় চিত্র প্রদর্শনী।

Manual4 Ad Code

উদ্বোধন করলেন বিশিষ্ট চিত্রশিল্পী জহর দাশগুপ্ত,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী দিব্যেন্দু বসু ও চিত্রশিল্পী বিমল ভট্টাচার্য, উদ্বোধনী অনুষ্ঠানে তৎসহ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন চিত্রশিল্পীরা।

এই প্রদর্শনীতে ৬৬ জন চিত্রশিল্পীর শতাধিক চিত্রকর্ম মনে করিয়ে দিল কলকাতার যেকোনো বড় আর্ট গ্যালারির মত আর্ট গ্যালারি সোদপুরেও তৈরি হতে পারে। এই চিত্র প্রদর্শনীর প্রধান উদ্যোক্তা ইন্দ্রজিৎ সিনহা জানালেন গত বছর এই চিত্র প্রদর্শনী থেকে ১৫ টি ছবি বিক্রয় হয়েছে এবছর আরো উন্নতমানের ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। আশা করা যাচ্ছে ছবি বিক্রয়ের সংখ্যা আরও বাড়বে। এবারের চিত্র প্রদর্শনীতে বাংলাদেশ থেকে আগত ১০ জন শিল্পীর ছবি স্থান পেয়েছে।

উদ্বোধক জহর দাশগুপ্ত ও দিব্যেন্দু বসু এক বক্তব্যে বলেন,জেলায় এই ধরনের চিত্র প্রদর্শনী র সংখ্যা দিন দিন যেভাবে বাড়ছে এবং তার ফলে যে সমস্ত শিল্পীরা উঠে আসছেন এটা একটা ভালো দিক। দিব্যেন্দু বসু জানালেন এই প্রদর্শনীর অনেক ছবি অভূতপূর্ব। উক্ত চিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী দীপক চন্দ তিনিও জানালেন ইন্দ্রজিৎ বাবুর এই ধরনের প্রদর্শনী করার পদক্ষেপ সত্যি প্রশংসার যোগ্য।

এই প্রদর্শনীতে উল্লেখযোগ্য ছবিগুলির শিল্পীরা হলেন উত্তম কুমার দে,শায়ক সিনহা,এস কে আমান,রেজাউল করিম জুয়েল,রূপশ্রী বর্ধন,জিৎ কুমার ঘোষ,জয়শ্রী ঘোষ, অর্ণব ঘোষ,যুইন দাস , রাজু সাহা,রিঙ্কু অধিকারীদের,সমীর দাস,সাগর সেন। সমগ্র চিত্র প্রদর্শনী কক্ষ গুলি কলকাতার যেকোনো আর্ট গ্যালারির সমতুল্য তে সজ্জিত হয়েছে এতে ছবিগুলোর মান আরো দৃষ্টিনন্দন হয়েছে। এই চিত্র প্রদর্শনই চলবে ২রা জানুয়ারি পর্যন্ত। চিত্র প্রদর্শনী ঘুরে দেখা যায় উদ্বোধনের দিন থেকে এখন পর্যন্ত প্রচুর চিত্রপ্রেমী দর্শকের ভিড় হয়েছে,প্রদর্শনীতে আসা দর্শকেরা জানালেন গত বছর প্রদর্শনীতে যতটা আনন্দ পেয়েছেন,এ বছর তার থেকেও অনেক বেশি আনন্দ পেলেন ভালো ভালো ছবি দেখে। এর জন্য প্রদর্শনীর উদ্যোক্তা কে তারা ধন্যবাদ জানিয়েছেন।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

সিলেট নিউজ/আন্তর্জাতিক/কলকাতা/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code