শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কুলীন পাড়ায় চিত্র নিকেতনের চিত্র প্রদর্শনী সম্পন্ন ও সার্থক।

Dipankar Samaddar / ৪৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

দীপঙ্কর সমাদ্দার:

Manual2 Ad Code

সরস্বতী পূজো উপলক্ষে খড়দহ কুলীন পাড়ায় চিত্র নিকেতনের আয়োজনে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল চিত্র প্রদর্শনী,এ প্রদর্শনীতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য চিত্রশিল্পী দীপক চন্দ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্ত কুণ্ডু, পূর্ণেন্দু বিকাশ মণ্ডল,সঞ্জিত বসাক,সুদীপ মুখার্জি এবং বিশিষ্ট কবি পরাশর বন্দ্যোপাধ্যায়। প্রখ্যাত চিত্রশিল্পী ওয়াসিম কাপুরকে শ্রদ্ধা জানাতে তার নামে আর্ট গ্যালারির নামকরণ করা হয়েছিল “ওয়াসিম কাপুর আর্ট গ্যালারি”।

এই গ্যালারিতে প্রখ্যাত শিল্পীদের সাথে শিশু শিল্পীদের আঁকা ছবি ও স্থান পেয়েছিল। যা অতীব দৃষ্টি নন্দন,উপস্থিত অতিথিরা সমবেতভাবে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এবং বিভিন্ন ছবির উপরে বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনা দেয়া হলো বিশিষ্ট আবৃত্তি শিল্পী বিশাখা মুখার্জি কে।

Manual6 Ad Code

চিত্র নিকেতন আর্ট সেন্টারের পরিচালক চিত্রশিল্পী সুদীপ্ত ভট্টাচার্য দীর্ঘ পাঁচ বছর ধরে এই প্রদর্শনীর আয়োজন করে চলেছেন,তিনি এই প্রদর্শনীর ব্যাপারে জানালেন দীর্ঘ দুবছর করোনার জন্য প্রদর্শনী অনুষ্ঠিত করতে পারেননি। কিন্তু এই বছর এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে সকলের মন জয় করতে পেরেছেন। তার আর্ট সেন্টারের ছোট ছোট শিশু শিল্পীরা প্যাস্টেল ও জল রং দিয়ে যে ধরনের ছবিগুলো এঁকেছে তা সত্যিই নজর কেড়েছে,এদের মধ্যে উল্লেখযোগ্য শিশু শিল্পীরা হল সুমেধা সোম, তুষার পান্ডে,বিদিপ্তা ভট্টাচার্য,সৌমিতা মুখার্জি,নীলাদ্রি দাস,আর্য চক্রবর্তী।

বিশিষ্ট শিল্পীদের যে ছবিগুলো স্থান পেয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন মৌমিতা চক্রবর্তী,সুদীপ্ত ভট্টাচার্য,বিমল সানি,পূর্ণেন্দু বিকাশ মন্ডল,দীপক চন্দ,স্তুতি সমাদ্দার,ঋষিকেশ রায়, অর্ণব ঘোষ, সুবীর চক্রবর্তী। দু’দিনব্যাপী এই চিত্র প্রদর্শনীতে এলাকার বহু শিল্পী দের এবং অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পীকে স্মারক উত্তরিও ও ব্যাচ পরিয়ে সম্মানিত করলেন সুদীপ্তবাবু ও তার সহধর্মিনী। এক কথায় সমগ্র চিত্র প্রদর্শনী অনবদ্য।

Manual1 Ad Code

 

সিলেট নিউজ/আন্তর্জাতিক/এসডি.

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code