শিরোনাম
নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শেখ হাসিনা সরকার দেশের নদ-নদী ও পরিবেশ রক্ষায় সবরকম চেষ্টা  চালিয়ে যাচ্ছেন-এডভোকেট সুলতানা কামাল

Coder Boss / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩

Manual7 Ad Code

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সভাপতি এডভোকেট সুলতানা কামাল বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার দেশের নদ-নদী ও পরিবেশ রক্ষায় সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নদীর গতিপথ ও নাবত্য ফিরিয়ে আনতে সরকার নদী খনন সহ অনেক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, গোয়াইনঘাটের হিদারখাল সহ যেসব স্থানে অপরিকল্পিত ভাবে বেড়িবাঁধ নিমার্ণ করা হয়েছে তা অপসারন করতে হবে। নদীর গতিপথ, পরিবেশ ও পাহাড়-টিলা রক্ষায় আমাদের-কে আরও সচেতন হওয়ায় প্রয়োজন।

গত ৯ জুন শুক্রবার বিকেলে দরবস্ত বাজারে হিদাইরখাল বাঁধ অপসারণ ও পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড বন্ধের দাবিতে আয়োজিত গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও সারি নদী বাঁচাও আন্দোলনের যৌথ উদ্যোগে এক গণজমায়েত সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক ও সারি নদী বাঁচাও আন্দোলন’র সভাপতি আব্দুল হাই আল-হাদী।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার ,বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক মুজিবুর রহমান ডালিম।

Manual7 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মনোজ কুমার সেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক, জৈন্তাপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, সমাজসেবী আব্দুস শুক্কুর, আলতাফ হোসেন বিলাল, চারিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code