শিরোনাম
নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Coder Boss / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

Manual7 Ad Code

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

আল-মামুন খান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলে নাক, কান ও গলার রোগীদের বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ৫শ’র বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে।

Manual8 Ad Code

শুক্রবার (২০ অক্টোবর) বেলা ১১ টায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং বিএমএ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মাহবুব ইকবাল এর সার্বিক ব্যাবস্হাপনায় এবং তিনি নিজে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম উদ্বোধন করেন।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা ড. মাহবুব ইকবাল এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে উপজেলার সাতটি ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে ভিড় করেন সর্বস্তরের মানুষ।

Manual3 Ad Code

সবাইকে চিকিৎসা দিতে ১০ জন বিশেষজ্ঞ ডাক্তারের টিম নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোসাইটি ফর এসিস্ট্যান্ট টু হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেন (সা হি ক) ঢাকা মহাখালীর নাক, কান, গলার সিনিয়র কনসালটেন্ট ডা. এম এ সামাদ।

Manual1 Ad Code

ফ্রী মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসাইন। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার।

প্রধান অতিথি ডা. এম এ সামাদ তার বক্তব্যে বলেন, মানুষের সেবায় সবসময় কাজ করে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ড. মাহবুব ইকবাল। তাই যে কোনো কাজে সবসময় তাকে পাশে পাবেন আপনারা। প্রতিবছর যেন এই মহতী কার্যক্রম চালু থাকে তারই আবেদন
জানাচ্ছি আমি বীর মুক্তিযোদ্ধা ড. মাহবুব ইকবাল এর কাছে।

শুধু তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়, পুরো উপজেলায় নাক, কান, গলার ফ্রি মেডিকেল ক্যাম্পের পরিধি ছড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে বীর মুক্তিযোদ্ধা ড. মাহবুব ইকবাল বলেন, এমন মহতী উদ্যোগের পাশে সবসময় আমি নিজেকে নিয়োজিত রাখব। সেজন্য সবারই সহযোগিতা প্রত্যাশা করি।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code