শিরোনাম
ত্রাণ বিতরণ শেষে মোবাইল হারালেন সাংবাদিক শহিদুল ইসলাম উখিয়ায় ১৬৫ পিস ইয়াবাসহ যুবক আটক সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাচালান জব্দ বাহুবলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জৈন্তাপুরে সারী-৩ বালুমহাল পরিদর্শন শেষে এসিল্যান্ড: অবৈধ উত্তোলনের কোনো প্রমাণ নেই আল্লাহর পরিচয় ও কর্তৃত্ব: কুরআনের আলোকে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ব্যাখ্যা তাড়াইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত ‎ছাতকে অপ্রাপ্তবয়স্ক অটোরিকশা চালকের ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবি ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৭ এপিবিএন এর তৎপরতায় ৩,৫১,১৬০ টাকা ফিরে পেলেন রেমিট্যান্স যোদ্ধা

সত্যজিৎ দাস / ৪৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি:

শারজাহ্ থেকে বাংলাদেশ বিমানের Flight No. BG-252 তে রেমিট্যান্স যোদ্ধা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার (১৩ মার্চ) সকাল ০৮:৩০ মিনিটের সময় সিলেট জেলার কানাইঘাট থানার জনৈক জাকারিয়া তার তিন ভাই সহ আগমন করেন।

তিনি কাস্টমস এলাকা থেকে তার ব্যাগেজ স্কেনিং করার পরে দেখতে পান যে,তার হাতে থাকা ওয়ালেটটি নেই। যার মধ্যে ১০,৫৪০ (দশ হাজার পাঁচশত চল্লিশ) সৌদি রিয়াল ছিল অর্থাৎ বাংলাদেশি টাকায় ৩,৫১,১৬০ (তিন লক্ষ একান্ন হাজার একশত ষাট) টাকা ছিল।

Manual1 Ad Code

৭ এপিবিএন সিলেট এর এএসআই পাবেল শুক্রবার (১৫ মার্চ) জানান,জনৈক জাকারিয়া অনেক খোঁজাখোকি করেও ওয়ালেটটি না পেয়ে ৭- এপিবিএন এর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অফিসে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক ৭ এপিবিএন এর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্টিলিজেন্স টিম অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মফিজুল ইসলাম এর নেতৃত্বে কাজ শুরু করেন এবং মৌলভীবাজার জেলার রাজনগর থানার মোহাম্মদ ইউসুফ মিয়ার ছেলে খালেদ মিয়া’কে ওয়ালেটটি নিয়েছেন বলে শনাক্ত করেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৫ মার্চ) ৭- এপিবিএন এর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পের একটি অপারেশন টিম ৭ এপিবিএন এর অধিনায়ক জনাব খন্দকার ফরিদুল ইসলাম (অ্যাডিশনাল ডিআইজি) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মফিজুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক এসএম আল মামুন এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার রাজনগর থানার ৭ নং ওয়ার্ড থেকে অভিযুক্ত মোঃ খালেদ মিয়া’কে গ্রেফতার করেন এবং তার নিকট হতে পাওয়া ওয়ালেটটি টাকা সহ উদ্ধার করেন।

Manual1 Ad Code

তারপর সাংবাদিকদের উপস্থিতিতে ওয়ালটটিতে থাকা ১০,৫৪০ (দশ হাজার পাঁচশত চল্লিশ) সৌদি রিয়াল,যা বাংলাদেশি টাকায় ৩,৫১,১৬০ (তিন লক্ষ একান্ন হাজার একশত ষাট) ভিকটিমের নিকট হস্তান্তর করা হয়।

Manual3 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code