শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

“হৃদয়ে শ্রীমঙ্গল”-র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১২৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

SATYAJIT DAS / ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪

Manual7 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি:
প্রতিবছরের ন্যায় এবারো সহস্রাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করছে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গল।
সোমবার (২৫ মার্চ) শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন এলাকার ১ হাজার ২৫০টি পরিবারের মাঝে এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Manual4 Ad Code

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সমন্বয়ক মো. ফয়ছল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির ইসি বোর্ডের সাধারণ সম্পাদক আল মামুন টিটু।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন হৃদয়ে শ্রীমঙ্গলের ইসি বোর্ডের সভাপতি আব্দুর রকিব রাজু,প্রধান নির্বাহী আজিজুল হক কায়েছ।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সমন্বয়ক দেলোয়ার মামুন ও আশিকুর রহমান আশিকের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনটির খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উপদেষ্টা মোছাব্বির আলী মুন্না,মো. মছদ্দর আলী,প্রতাপ গোয়ালা, সংগঠনের প্রবাসী সদস্য তাজুল ইসলাম।

Manual4 Ad Code

খাদ্য সামগ্রী বিতরণের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা এম রহিম নোমানী এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্য বলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তানদের উদ্যোগে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন হৃদয়ের শ্রীমঙ্গলের এমন মহতী উদ্যোগের প্রশংসা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তারা দীর্ঘদিন থেকে সমাজের নানা উন্নয়ন মূলক,সামাজিক এবং বিভিন্ন মানবিক কাজ করে আসছে। তারা বলেন হৃদয়ে শ্রীমঙ্গলের এই মানবিক কাজে প্রশাসন সহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা থাকবে। হৃদয়ে শ্রীমঙ্গল সামাজিক সংগঠনের মূল কাজ হচ্ছে,অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

সিলেট নিউজ২৪/এসডি.

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code