শিরোনাম
লোক দেখানো দশ লাখ কোটি টাকার বাজেট, সমগ্র জাতি হতাশ, লাভবান শুধুই সরকারের সহযোগীরা! আওয়ামী আমলের হত্যা মামলায় মৌলভীবাজারে জামায়াত নেতা গ্রেপ্তার দোয়ারাবাজারে ” স্কুল সেফটি মেলা-২০২৬” অনুষ্ঠিত হয় তাড়াইল–কিশোরগঞ্জ সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা পাকা করণের কাজ, জনমনে তীব্র ক্ষোভ মৌলভীবাজারে এইচআরডিএস ও প্যারটস একাডেমির যৌথ আয়োজনে ফ্রুট ফ্যাস্টিভাল অনুষ্ঠিত সিলেটে ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রমজানে লেবুর আগুন দাম !

Bappy Deb / ৪৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫

Manual3 Ad Code

বাপ্পি দেব (শ্রীমঙ্গল প্রতিনিধি):

রমজান এলেই লেবুর চাহিদা বাড়ে, তবে এবার সেই চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লেবুর বাজার অস্থির হয়ে উঠেছে। কয়েক মাস আগেও যেখানে লেবুর হালি ২০-৪০ টাকায় পাওয়া যেত, এখন তা ৫০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারেও লেবুর দাম আকাশছোঁয়া, যা সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।

Manual5 Ad Code

 

শ্রীমঙ্গল,ময়মনসিংহ,টাঙ্গাইল ও নাটোরের লেবু দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। তবে এবার উৎপাদন কম,ফলে সরবরাহও স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে। কৃষকদের মতে,শীতের সময় কুয়াশার কারণে গাছে ঠিকমতো লেবু ধরেনি,পাশাপাশি পর্যাপ্ত সেচের অভাবেও ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

একজন লেবু চাষি আতর আলী জানান,তার ২৫ বিঘার লেবু বাগানে এবার উৎপাদন কম হয়েছে। প্রতিদিন ৮০০ পিস লেবু পাইকারি বাজারে পাঠালেও চাহিদার তুলনায় তা কিছুই না। আগে বড় সাইজের ৮০০ লেবুর দাম ৭-৮ হাজার টাকা থাকলেও এখন তা ১৭-১৮ হাজার টাকায় পৌঁছেছে।

Manual2 Ad Code

 

শ্রীমঙ্গলের এক আড়তদার জানান,ঢাকার কারওয়ান বাজার, শ্যামবাজার ও যাত্রাবাড়ী বাজারে শ্রীমঙ্গলের লেবুর চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু লেবুর সংকটের কারণে পাইকারি বাজারেও দাম বেড়ে গেছে। তিনি বলেন,”আগে ২০০০ লেবুর দাম ছিল ৭-৮ হাজার,এখন তা ৩০-৩৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে!”

 

Manual1 Ad Code

বাজার বিশেষজ্ঞরা বলছেন,বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে নতুন লেবু বাজারে এলে সরবরাহ বাড়বে এবং দামও স্বাভাবিক হতে পারে। তবে ততদিন পর্যন্ত ক্রেতাদের হয়তো চড়া দামেই লেবু কিনতে হবে।

সাধারণ মানুষের প্রত্যাশা,বাজার মনিটরিং বাড়িয়ে ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে লেবুর দাম সহনীয় পর্যায়ে রাখা হবে।

Manual8 Ad Code

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code