শিরোনাম
জকিগঞ্জ টিভির ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া ও শুভেচ্ছা বার্তা: হাফিজ মাছুম আহমদ দুধরচকীর মানববন্ধন ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে ত্রৈমাসিক সভা ছাতকে এতিম শিশুদের নিয়ে টিম ছাতকের ‘সরাইখানা ফুড ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ​হবিগঞ্জের চুনারুঘাট থানায় দুবাই প্রবাসীর প্রায় ১৭ লাখ টাকার স্বর্ণ ও মালামাল আত্মসাতের অভিযোগে মামলা, বাদী আরিফুল ইসলাম আরিফ, আসামী খলিল মিয়া *প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা বৈষম্য শতভাগ দূর করার রূপরেখা *প্রস্তাবক:* *অথই নূরুল আমিন* ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড থেকে নিখোঁজ শিশু আলিফ, সন্ধানের আকুতি পরিবারের জগন্নাথপুরের কুবাজপুর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে সরকারি খাস জায়গা দখলের চেষ্টা ও অসহায় পরিবারে হামলার অভিযোগ, এসিল্যান্ড ও থানায় লিখিত অভিযোগ সাংবাদিক মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

সিলেট নিউজ ডেস্ক : / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

Manual5 Ad Code

এম. এম আতিকুর রহমান ঃ

Manual1 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) সকালে স্বজনরা তাদের লাশ উদ্ধার করে। উপজেলার দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহতরা হলো-বিওসি কেছরিগুল গ্রামের জুনেদ আহমদের ছেলে জাহিদ আহমদ (৬) ও তার ভাগ্না শামীম আহমদ (৮)। শামীম নানা বাড়িতে থেকে লেখাপড়া করত।

স্থানীয়রা জানান, ভোর বেলা জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরের পাশে কুয়ার পানিতে পড়ে ডুবে যায়। তাদের আরেক ভাই দেখে স্বজনদের গিয়ে জানায়। পরে তাদেরকে মৃত হিসেবে উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

স্থানীয়রা জানান, দুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। পুকুরে পানি জমেছে। সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলতে খেলতে পরিবারের সবার অগোচরে পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

Manual5 Ad Code

বড়লেখা থানার পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আজ শনিবার সন্ধ্যায় জানায় ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এই ব্যাপারে বড়লখা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code