শিরোনাম
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার রাজধানীর তুরাগ থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাশ্বত দত্তর বিরুদ্ধে অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! দেশের জেলা-উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: প্রেক্ষিত ঝিনাইদহ জেলা ​বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সন্ধ্যা নদীতে নোঙর করা ড্রেজার ও বলগেট জাহাজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বিশ্বম্ভরপুরে তৃণমূল সাংবাদিক দলের সাথে স্থানীয় সরকারী কর্মকর্তা ও প্রেসক্লাবের সাথে নেটওয়ার্কি সভা অনুষ্ঠিত(Networking meeting with Local Govt. Officer & Press Club) বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকে তদন্তের দাবি
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নবীগঞ্জ-বাহুবলে জাপা প্রার্থী ‘রঞ্জু দেব’-এর ভোটযাত্রা

SATYAJIT DAS / ৪৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

Manual1 Ad Code

সত্যজিৎ দাস:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক দলগুলো প্রস্তুতিতে জোর দিয়েছে। বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হোসেইন মোহাম্মদ এরশাদের হাতেগড়া দল,বাংলাদেশ জাতীয় পার্টি (জাপা), ইতিমধ্যে প্রার্থী বাছাই নিয়ে সক্রিয়।

Manual7 Ad Code

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন একাধিক প্রার্থী। এর মধ্যে একজন হলেন জাতীয় পার্টির নবীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও কুর্শি ইউপি-এর সহ সভাপতি,বাবু রঞ্জু দেব। সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া বাবু রঞ্জু দেব দীর্ঘ সময় ধরে জাপার রাজনীতিতে যুক্ত আছেন।

Manual3 Ad Code

বাবু রঞ্জু দেব বলেছেন,“যদি দল আমাকে মনোনয়ন দেয়, আমি মরহুম রাষ্ট্রপতি হোসেইন মোহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সততা ও ন্যায়পরায়ণতার সঙ্গে নবীগঞ্জ-বাহুবলের মানুষের কল্যাণে কাজ করব। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,নারীদের নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার দুর্নীতি ও চাঁদাবাজি রোধে কাজ করব।”

তিনি আরও বলেন,“আমার জন্ম নবীগঞ্জে হলেও,নবীগঞ্জ ও বাহুবলের মানুষের সঙ্গে আমার হৃদয়ের গভীর সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে মাঠে তৃণমূল রাজনীতি করে আসায় আমি এই এলাকার মানুষের সুখ-দুঃখ বুঝি। যদি দল আমাকে মনোনয়ন দিয়ে ভোটাররা নির্বাচিত করেন,আমি সংসদে তাদের কল্যাণে নিয়োজিত থাকব। আর যদি মনোনয়ন না পান,তবুও আমি এলাকাবাসীর সেবায় সর্বদা বিশ্বস্ত থাকব।”

Manual1 Ad Code

উল্লেখ্য,২০১৪ সালে তিনি নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন এবং ব্যাপক আলোচনার কেন্দ্রে ছিলেন। বাবু রঞ্জু দেবের আশা,দল ও জনগণ তার দীর্ঘ রাজনৈতিক পরিশ্রমকে মূল্যায়ন করবে।

Manual8 Ad Code

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code