শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলে পিকআপভ্যানসহ ভারতীয় শাড়ির বড় চালান জব্দ

Daily Sylhet News / ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:

Manual4 Ad Code

হবিগঞ্জের বাহুবলে ভারতীয় জর্জেট শাড়ি পাচারের সময় একটি পিকআপভ্যানসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভাদেশ্বর ইউনিয়নের ইসলামপুর বাগানবাড়ী এলাকায় স্টার ব্রিক ফিল্ডের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

 

বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলামের নেতৃত্বে নিয়মিত রাত্রিকালীন টহল চলাকালে একটি ডিআই পিকআপ সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় গাড়ির পেছনে থাকা ছয়টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে মোট ২৫৫ পিস ভারতীয় বিভিন্ন রঙের জর্জেট শাড়ি উদ্ধার করা হয়। শাড়িগুলোর বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

অভিযানে আটক হওয়া ব্যক্তিরা হলেন-

Manual8 Ad Code

১) মান্নান আহমেদ (৪৮),কলতা গ্রাম,হরিরামপুর,মানিকগঞ্জ; বর্তমান ঠিকানা শাহজালাল উপশহর,সিলেট।

২) নূর উদ্দিন (32),খাদিমনগর (নোয়াগাঁও),খাদিমপাড়া ইউনিয়ন,সিলেট।

৩) আব্দুর রউফ ওরফে রুবেল (32),একই এলাকার বাসিন্দা।

 

পুলিশের দাবি,আটক ব্যক্তিরা ভারতীয় শাড়ি চোরাচালানকারী একটি সক্রিয় চক্রের সদস্য। পাচারকাজের অংশ হিসেবে সীমান্ত এলাকা থেকে শাড়িগুলো এনে মহাসড়ক দিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল।

 

Manual8 Ad Code

ওসি আমিনুল ইসলাম জানান,আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সিলেট নিউজ/এসডি.

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code