শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে ১৬ প্রহর হরিনামযজ্ঞের সমাপন

Satyajit Das / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

Manual3 Ad Code

সত্যজিৎ দাস:

দেশ,জাতি ও বিশ্বশান্তি কামনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী শ্রীশ্রীজগন্নাথদেবের আখড়ায় অনুষ্ঠিত হলো ১৬ প্রহরব্যাপী বার্ষিক শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনামযজ্ঞ ও শ্রীমদ্ভাগবতীয় প্রবচন এই ধর্মীয় আয়োজন মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভক্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।

Manual4 Ad Code

হবিগঞ্জ রোডস্থ শ্রীশ্রীজগন্নাথদেবের আখড়া প্রাঙ্গণে গত ২৪ জানুয়ারি (১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ) থেকে শুরু হওয়া এ মহোৎসবের আয়োজক ছিল শ্রীশ্রীজগন্নাথদেবের আখড়া পরিচালনা পরিষদ।

অনুষ্ঠানের শুরুতে গীতাপারায়ণ ও শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। ভাগবত পাঠ ও আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত জয়ন্ত কুমার ভট্টাচার্য্য,প্রভাষক,দি বাডস্ রেসিডেনসিয়াল মডেল কলেজ,শ্রীমঙ্গল। এরপর দেশ,জাতি ও বিশ্বশান্তি কামনায় হরিনামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়।

পরবর্তী দিনগুলোতে অখণ্ড হরিনাম সংকীর্তন, শ্রীশ্রীজগন্নাথদেবের নিয়মিত পূজার্চনা, ভোগরাগ,সন্ধ্যারতি ও ধর্মসভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়, যেখানে বিপুল সংখ্যক ভক্ত অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নগর পরিক্রমার মাধ্যমে হরিনামযজ্ঞের সমাপন ঘোষণা করা হয়। পরে দধিভাণ্ড ভঞ্জন,মোহন্ত বিদায় ও প্রসাদ মর্যাদার মধ্য দিয়ে চার দিনব্যাপী এই ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

এ বিষয়ে শ্রীশ্রীজগন্নাথদেবের আখড়া পরিচালনা পরিষদের সভাপতি সুনীল চন্দ্র বৈদ্য বলেন,“এই হরিনামযজ্ঞ মানুষের অন্তরে শান্তি ও মানবিক চেতনা জাগ্রত করে। সমাজে সৌহার্দ্য ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

Manual4 Ad Code

সাধারণ সম্পাদক পরিমল দাশ বলেন,“ভক্ত, সেবায়েত ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ বছরের আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। সকলের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।”

Manual8 Ad Code

উৎসব পরিচালনা পরিষদের আহ্বায়ক জীতেন্দ্র চন্দ্র দেব ও সদস্যসচিব সুজিত দেবনাথের তত্ত্বাবধানে এবং জগন্নাথ সেবা সংঘসহ আখড়া পরিচালনা পরিষদের সদস্যদের সক্রিয় সহযোগিতায় পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

Manual7 Ad Code

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code