শিরোনাম
বিশ্বম্ভরপুরে Anti Child Marriage Campaign(এন্টি চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন) – 2026 উদযাপন ছাতকে দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে দুই অভিযানে ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ, গ্রেপ্তার ৮ জগন্নাথপুরে সরকারি খাস জমিতে থাকা ৫টি পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দী করার অভিযোগ শ্রীমঙ্গলে মা সমাবেশ:নিরাপদ মাতৃত্বে স্বাস্থ্যসেবার উদ্যোগ লোক দেখানো দশ লাখ কোটি টাকার বাজেট, সমগ্র জাতি হতাশ, লাভবান শুধুই সরকারের সহযোগীরা!
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের যোগদান

সিলেট নিউজ ডেস্ক / ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

Manual4 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিদিন:

মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম।

শুক্রবার (৮ মে) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজারে তার নতুন কর্মস্থলে যোগদান করেন।

Manual1 Ad Code

নবাগত পুলিশ সুপার জেলা পুলিশ কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
গার্ড অব অনার গ্রহণ শেষে পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তিনি জেলার বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

Manual7 Ad Code

এর আগে মৌলভীবাজার জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের বিরুদ্ধে অনুমোদনহীন জায়গায় মার্কেট বানানোর অভিযোগ ওঠে, পরে তাকে নৌ পুলিশ দপ্তরে বদলি করা হয়।

Manual8 Ad Code

পরে গত মঙ্গলবার (৫ মে) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজার জেলায় পদায়ন করা হয়। জানা যায়, নবাগত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।।

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি
মোবাইল ০১৭৪০০২৩৬০৭

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code