শিরোনাম
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল দোয়ারাবাজারে কমিউনিটি সেফটি ফোকাল মেলা-২০২৬ অনুষ্ঠিত সরকারের বাজেট বনাম গৃহহীন, ভূমিহীন, ভাসমান তাদেরও গুনতে হবে বছরে বিশ হাজার টাকার বেশি জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যানে প্রার্থী হতে চান হাফিজ মাছুম আহমদ দুধরচকী বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক রাজাপুর থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল দুধরচকীর শোক প্রকাশ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ

Satyajit Das / ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) হিসেবে যোগদান করেছেন ২৫তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. বর্ণালী দাশ। তিনি গত মঙ্গলবার (১৬ জুন) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মোছা. সারমিন ফারহানা জেরিনসহ চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন। এ সময় হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

ডা. বর্ণালী দাশ একজন অভিজ্ঞ জেনারেল ফিজিশিয়ান,সনোলজিস্ট এবং স্ত্রী ও শিশু রোগ বিশেষজ্ঞ। তিনি এমবিবিএস (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়),বিসিএস (স্বাস্থ্য) এবং সি-আল্ট্রাসনোগ্রাফি (এসইউবি) ডিগ্রি অর্জন করেছেন। সরকারি স্বাস্থ্য বিভাগে দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে,ডা. বর্ণালী দাশ এর আগে মৌলভীবাজার সদর উপজেলা এবং রাজনগর উপজেলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে মেডিকেল অফিসার এবং রেসিডেন্ট চিকিৎসক হিসেবেও সেবা দিয়েছেন। তিনি ২০২১ সালের ১৭ জানুয়ারি থেকে মৌলভীবাজার সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও শিশু বিশেষজ্ঞ ডা. জাকির হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন।

Manual2 Ad Code

দায়িত্ব গ্রহণের পর ডা. বর্ণালী দাশ বলেন, “কুলাউড়ার মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত ও জনবান্ধব করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন,রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য বিভাগের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন,“সরকারের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলকে সঙ্গে নিয়ে কুলাউড়ার স্বাস্থ্যখাতকে আরও এগিয়ে নিতে কাজ করব।”

Manual3 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,কর্মজীবনে দক্ষতা, আন্তরিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ডা. বর্ণালী দাশ একজন সফল স্বাস্থ্য প্রশাসক হিসেবে সুনাম অর্জন করেছেন।

সিলেট নিউজ২৪/এসডি.

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code