শিরোনাম
সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ অপরিকল্পিত ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বিগত সরকার গুলো। বিএনপি আরো অজ্ঞ ও নাজেহাল সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান  
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে গৃহবন্দীদের বেড়া অপসারণে প্রশাসনের আলটিমেটাম, এখনো কাটেনি আতঙ্ক

সিলেট নিউজ ডেস্ক / ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

Manual8 Ad Code

ফলো-আপ নিউজ:

Manual2 Ad Code

​জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

​সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগরে সরকারি খাস জমিতে বসবাসকারী ৫টি অসহায় পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দী করার ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অবরুদ্ধ অবস্থার পুরোপুরি অবসান ঘটেনি। তবে এ ঘটনায় অবশেষে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। অভিযুক্তদের দ্রুততম সময়ের মধ্যে বেড়া অপসারণের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নিয়ে প্রশাসন নিজেই বেড়া গুঁড়িয়ে দেবে বলে জানানো হয়েছে।​এদিকে গত দুই দিন ধরে অবরুদ্ধ থাকায় ভুক্তভোগী পরিবারগুলোতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ঘর থেকে বের হতে না পেরে এবং যাতায়াতের পথ অবরুদ্ধ থাকায় পরিবারগুলো চরম খাদ্য ও পানি সংকটে দিনাতিপাত করছে। ভুক্তভোগীদের অভিযোগ, তারা নদীর পানি খেয়ে এবং চিঁড়ে-মুড়ি বা কলা-রুটি খেয়ে কোনোমতে টিকে আছেন। অবরুদ্ধ পরিবারের শিশুরা স্কুল ও মাদ্রাসায় যেতে পারছে না।

​ভুক্তভোগী হলুদা আক্তার ও সুমা আক্তার জানান, দীর্ঘ ৩১ বছর ধরে তারা এই সরকারি খাস জমিতে (ইকড়ছই মৌজা) বসবাস করছেন। কিন্তু স্থানীয় ভূমিখেকো চক্র আশিক মিয়া ও আমির আলী গংরা জমিটি দখলের উদ্দেশ্যে অন্যায়ভাবে তাদের যাতায়াতের প্রধান মুখে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে ফেলে। ২৪ ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর প্রশাসনের প্রাথমিক আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরলেও, বেড়া পুরোপুরি অপসারণ না হওয়া পর্যন্ত তাদের মাঝে তীব্র আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।অভিযোগ দায়েরের পর

Manual2 Ad Code

উপজেলা প্রশাসন উভয় পক্ষকে নিয়ে এক জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন জানান, “আমরা লিখিত অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি আমলে নিয়েছি। আজ উভয় পক্ষকে নিয়ে বসা হয়েছে এবং বিবাদী পক্ষকে অবিলম্বে এই অবৈধ বেড়া তুলে নেওয়ার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।”

Manual2 Ad Code

​তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি তারা এই নির্দেশ অমান্য করে বেড়া অপসারণ না করে, তবে আমি নিজেই পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাব এবং আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেড়া উচ্ছেদ করে পরিবারগুলোকে মুক্ত করব।”

Manual1 Ad Code

​প্রশাসনের এই আলটিমেটামের পর এখন দেখার বিষয় অভিযুক্তরা কত দ্রুত বেড়া অপসারণ করে। স্থানীয় সচেতন মহল আশা করছেন, প্রশাসন দ্রুত মাঠে নেমে এই অসহায় ভূমিহীন পরিবারগুলোর মানবিক অধিকার ও যাতায়াতের স্বাধীনতা ফিরিয়ে দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code