শিরোনাম
শ্রীমঙ্গলে ২৩ কেজির ওজনের অজগর উদ্ধার আমাসুফ সিলেট বিভাগীয় সভাপতির সঙ্গে হবিগঞ্জ জেলা জোনাল কমিটির সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় ৪ হারানো মোবাইল উদ্ধার,মালিকদের কাছে হস্তান্তর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান ভূঞার ইন্তেকাল কেন মহসিন তালুকদারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান পাইকুরাটির একাংশের ভোটার? দুর্নীতিবিরোধী সচেতনতা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে: তাড়াইলে ইউএনও তানজিলা আখতার রাসূল (সা.)’র প্রতি মুহাব্বাতই ঈমানের মূল! হাফিজ মাছুম আহমদ দুধরচকী কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশের আইন পরিবর্তন করন, আদালত প্রাঙ্গন ঘুষ মুক্ত করন, মামলাজট কমানো খুবই জরুরি দরকার ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত ৯৯ কোটি টাকার ৪ লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মিলন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ

সিলেট নিউজ ডেস্ক / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

Manual2 Ad Code

নূর হোসাইন : 

Manual5 Ad Code

রাজধানীর মিরপুর এলাকার অন্যতম জনবহুল ও ব্যস্ততম স্থান মাজার রোড মোড়। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং সাধারণ মানুষের নিত্যচলাচলের এই এলাকাটি এখন স্থানীয় বাসিন্দাদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ রয়েছে, এই মোড় সংলগ্ন ‘হোটেল নিউ জোনাকি’ ও ‘লালকোটি হোটেল ঈগল’সহ বেশ কিছু আবাসিক হোটেলের আড়ালে দিনের পর দিন চলে আসছে নারী দিয়ে অবৈধ অসামাজিক ব্যবসা।

​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দিনের আলো থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এই হোটেলগুলোতে বিভিন্ন বয়সী নারীদের আনাগোনা দেখা যায়। হোটেলের ভেতরে নিয়মবহির্ভূতভাবে কক্ষ ভাড়া দিয়ে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার বিষয়টি এখন ওপেন সিক্রেট। এতে করে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি উঠতি বয়সী তরুণ ও শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

Manual2 Ad Code

​এলাকাবাসীর ভাষ্যমতে, হোটেলগুলোর সামনে প্রায়ই বিভিন্ন বয়সী বহিরাগতদের জটলা দেখা যায়। অনেক ক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষ স্থানীয়ভাবে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। একাধিকবার স্থানীয় পর্যায়ের কর্তৃপক্ষকে অভিযোগ জানালেও কোনো অদৃশ্য শক্তির ইশারায় এসব কার্যক্রম থামছে না।

Manual7 Ad Code

​নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা বলেন, “এলাকার পরিবেশ ও নিরাপত্তার খাতিরে আমরা এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। পরিবার-পরিজন নিয়ে এসব হোটেলের পাশ দিয়ে চলাচল করা এখন দায় হয়ে পড়েছে।”

​এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান প্রত্যাশা করছেন সচেতন নাগরিক সমাজ। হোটেলগুলোর লাইসেন্স যাচাই-বাছাই এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

​এ ধরনের অপকর্ম অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে মিরপুরের মাজার রোড এলাকাটি অপরাধের অভয়ারণ্যে পরিণত হওয়ার শঙ্কা করছেন স্থানীয়রা। এখন দেখার বিষয়, প্রশাসন বিষয়টিকে কতটা গুরুত্বের সাথে নিয়ে ব্যবস্থা গ্রহণ করে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code