শিরোনাম
জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিলের কবলে জনজীবন অসহায় গ্রাহকদের আর্তনাদ মহাখালী থেকে অপহৃত শিশু আতিকুল উদ্ধার, বনানীতে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার জিগীষা স্বেচ্ছাসেবক মানবিক’-এর নতুন কমিটিতে অংশগ্রহণের আহ্বান পার্টির চেয়ারম্যান নূর হোসাইন এর জনদরদী ও কর্মীবান্ধব নেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু ভাইয়ের অনন্য দৃষ্টান্ত: বানারীপাড়ায় নেতাকর্মীদের মাঝে নিজস্ব তহবিল হতে নগদ অর্থ  বিতরণ গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার অপসারণ ও দুর্নীতির তদন্ত দাবিতে মানববন্ধন শুধু লোডশেডিংই নয়, জগন্নাথপুরের বিদ্যুৎ সংকটের নেপথ্যে জাতীয় গ্রিড অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ শূন্যতা! যাদেরকে মহব্বত না করলে, মুমিন হওয়া যায় না? হাফিজ মাছুম আহমদ দুধরচকী ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে জগন্নাথপুরে আর্জেন্টিনার আদলে দৃষ্টিনন্দন বাড়ি: উৎসুক জনতার ভিড় বর্ষায় জমে উঠেছে জগন্নাথপুরের নৌকার হাট, ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় বাদাঘাট (দক্ষিণ) ইউপি চত্বরে নারী পরিচালিত বিপণি বিতান ‘দেশি হাট’ উদ্বোধন
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মহাখালী থেকে অপহৃত শিশু আতিকুল উদ্ধার, বনানীতে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

সিলেট নিউজ ডেস্ক / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:

Manual7 Ad Code

রাজধানীর মহাখালী সাততলা বস্তি থেকে অপহৃত ৬ বছর বয়সী শিশু আতিকুলকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে বনানী থানা পুলিশ। একইসঙ্গে বনানী এলাকায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— শহিদুল চেয়ারম্যান, শাজাহান ও মহিউদ্দিন মাতুব্বর। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে প্রতারণা চালিয়ে আসছিল।মহাখালী থেকে অপহৃত শিশু আতিকুল উদ্ধার, বনানীতে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদুল ইসলাম বলেন, “চক্রটি মূলত অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের টার্গেট করত। বিভিন্ন উপায়ে তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে ফোনে লোভনীয় চাকরির প্রস্তাব দিত। পরে নির্দিষ্ট স্থানে ডেকে এনে কোম্পানিতে বিনিয়োগের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।”
তিনি জানান, প্রতারণার কৌশল হিসেবে তারা অস্থায়ী অফিস ভাড়া নিয়ে সেটিকে আকর্ষণীয়ভাবে সাজাতো, যাতে ভুক্তভোগীরা সহজেই বিশ্বাস করে। টাকা নেওয়ার পরই অফিস ত্যাগ করে দ্রুত গা-ঢাকা দিত চক্রটি।
ওসি আরও বলেন, “তারা ছদ্মনাম ব্যবহার করত এবং কোনো স্থানে ১০ দিনের বেশি অবস্থান করত না। প্রতারণা শেষে অফিসে থাকা আসবাবপত্র ফেলে রেখে চলে যেত, ফলে ভুক্তভোগীরা সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়তেন।”
একাধিক অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, অপহৃত শিশু আতিকুলকে চট্টগ্রাম থেকে উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে এবং প্রতারণার শিকারদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code