শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩ ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের মধ্য উন্নত খাবার প্রদান Fun Event-2026 উদযাপন, বিশ্বম্ভরপুরে বৈশাখী আনন্দে মুখর তরুণ সমাজ নববর্ষ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইউসুফ গ্রামে সক্রিয় ‘মব সন্ত্রাস’ : নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে হেনস্থার অভিযোগ দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের বাংলা নববর্ষের শুভেচ্ছা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতক-দোয়ারার চেলা নদী বালু মহাল পুনঃ ইজারায় হাইকোর্টের স্থগিতাদেশ

Coder Boss / ৬৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২০

Manual3 Ad Code

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক ও দোয়ারা উপজেলার চেলা ও মরা চেলা নদী বালু মহাল পুনঃ ইজারা স্থগিত করেছেন হাইকোট। ১৯ মে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল কোর্টে বালু মহাল পুনঃ দরপত্র আহবানে স্থগিতাদেশ প্রদান করেন। জানা যায়, চলতি বছরের ১৫ মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১ বৈশাখ-৩০ চৈত্র ১৪২৭ বাংলা অর্থ বছরের জন্য ছাতক-দোয়ারা উপজেলাধীন চেলা ও মরা চেলা নদী বালু মহাল ইজারা প্রদানে জেলা প্রশাসক সুনামগঞ্জ কর্তৃক ১ এপ্রিল ১ম, ১৩ এপ্রিল ২য় এবং ২৭ এপ্রিল ৩য় পর্যায়ে দরপত্র আহবান করা হয়। এতে দরদাতাগন ১ম ও ২য় পর্যায়ে তারিখ অনুযায়ী কোন ইজারা গ্রহীতা ইজারা গ্রহনে আগ্রহ না দেখালে ৩য় (চুড়ান্ত) পর্যায়ে ২৭ এপ্রিল যথা সময়ে মেসার্স কাওসার ট্রেডার্স নামে দরপত্র দাখিল করা হয়। ২৮ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব শাখায় দরপত্র খোলা হলে মোঃ কাওসার আহমদ মালিকানাধিন মেসার্স কাওসার ট্রেডার্স সর্বোচ্চ দরদাতা হিসেবে বিবেচিত হয়। এদিকে ১২ মে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা বালু মহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় চেলা ও মরা চেলা নদী বালু মহাল পুনঃ দরপত্র আহবানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। বালু মহাল ইজারায় সরকারী চাহিদা অনুযায়ী দরপত্রে উল্লেখিত অর্থ কম দেখিয়ে পুনঃ দরপত্র আহবানের সিদ্ধান্ত নিয়ে বিভাগীয় কমিশনার বরাবরে মতামত চেয়ে চিঠি প্রেরন করা হয়। এদিকে পুনঃ দরপত্র আহবানের সিদ্ধান্তের বিরুদ্ধে সিলেটের বিভাগীয় কমিশনার বরাবরে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে বিবিধ আপিল দায়ের করা হয়। অপরদিকে ১৪ মে জেলা প্রশাসক স্বাক্ষরিত চেলা ও মরা চেলা নদী বালু মহাল পুনঃ ইজারার লক্ষ্যে দরপত্র আহবান করে বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। পুনঃ দরপত্র আহবানের বিষয়টি চ্যালেঞ্জ করে মেসার্স কাওসার ট্রেডার্সের স্বত্তাধিকারী মোঃ কাওসার আহমদ সুপ্রিম কোর্টের হাইকোট বিভাগের ভার্চুয়াল কোটে একটি রীট আবেদন দাখিল করেন। রীটের প্রেক্ষিতে ভার্চুয়াল কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, ১৪ মে চেলা ও মরা চেলা নদী বালু মহাল (স্মারক নং-০৫.৪৬.৯০০০.০০৮.১২.০১১.১৬-৪৫২) পুনঃ দরপত্র কার্যক্রমে স্থগিতাদেশ প্রদান করেন। মেসার্স কাওসার ট্রেডার্সের স্বত্তাধিকারী মোঃ কাওসার আহমদের দাবী, দেশের প্রচলিত আইন অনুযায়ী ৩য় সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ইজারা প্রাপ্তির একমাত্র দাবীদার। আইন অনুযায়ী পরপর দু’টি ইজারা বার ডাকে সরকার নির্ধারিত ইজারা মুল্য না পাওয়া গেলে ৩য় ডাকে সর্বোচ্চ দরদাতাকে ইজারা ব্যবস্থাপনা কমিটির বিবেচনায় ইজারা প্রদান করার বিধান রয়েছে। এদিকে বিভিন্ন জটিলতার অজুহাতে ইজারা প্রদানে আরো বিলম্ব হলে সরকারী রাজস্ব ও লিজ গ্রহীতার বড় ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ইজারার জন্য নির্ধারিত অর্থ বছরের ২ মাস অতিক্রান্ত হয়েছে। এ সুযোগে স্থানীয় একটি চক্র চেলা ও মরা চেলা নদীতে বালু-পাথর উত্তোলনের মহোৎসবে মেতে উঠেছে। চক্রটি সন্ধ্যা থেকে রাতভর ভাসমান মেশিন বসিয়েও নদী থেকে বালু-পাথর উত্তোলন ও নৌকা ভর্তি করে অন্যত্র নিয়ে যাচ্ছে। বিষয়টি সরকারী রাজস্বের স্বার্থে দ্রুত বিবেচনা ও ববস্থা গ্রহনের দাবী জানিয়েছেন ম‌েসার্স কাওসার ট্রেডার্সের স্বত্তাধিকারী মোঃ কাওসার আহমদ।ছাতক-দোয়ারার চেলা নদী বালু মহাল পুনঃ ইজারায় হাইকোর্টের স্থগিতাদেশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code