শিরোনাম
জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা দল থেকে বহিষ্কারের পরও দলীয় পরিচয়ে প্রচারণার অভিযোগ হাশেম চৌধুরীর বিরুদ্ধে
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কেশবপুর থানা কম্পাউন্ডে সবজির চাষ

Coder Boss / ৭৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

Manual4 Ad Code

মোঃ রাকিবুল হাসান সুমন, যশোর,কেশবপুর প্রতিনিধি: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা অনুযায়ী দেশে কোন জমি পতিত থাকবে না। তারই ধারাবাহিকতায় পুলিশ বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) মহোদয়ের নির্দেশক্রমে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের উদ্যোগে থানার কম্পাউন্ডের ভেতরে পড়ে থাকা পতিত জমির ঝোপ-ঝাড় পরিষ্কার করে শাক-সবজির চাষ শুরু করেছেন। বুধবার সরেজমিন গিয়ে দেখা যায়, থানা কম্পাউন্ডের ভেতর পতিত জমির ঝোপ-ঝাড় পরিষ্কার করে ১০ টি বেড তৈরির পাশাপাশি নিচু জায়গা উঁচু করে চাষের উপযোগি করে সম্পূর্ণ বিষমুক্ত লাল শাক, কলমি শাক, পুঁই শাক, সবুজ শাক, বরবটি, ঢ়েঁড়স, সিম, কাঁচা মরিচ, টমেটো, বেগুন, মিষ্টি কুমড়া, করলা, ঝিংগাসহ বিভিন্ন প্রকারের সবজি চাষ শুরু করেছে। এ সময় ওই সবজির ক্ষেত পরিচর্যা করতেও দেখা যায়। করোনা কালীন সময়ে প্রায় এক মাস আগে তিনি বিভিন্ন প্রকারের সবজির বীজ বপন করেন।

Manual6 Ad Code

ওই সবজির ক্ষেতের কারণে থানার বাউন্ডারির ভেতরের পরিবেশ এখন যেন সবুজের সমাহারে রূপ নিয়েছে। পাশা পাশি থানার কম্পাউন্ডের ভেতরে বড় বড় গাছে দীর্ঘদিন ধরে বসবাসরত বিভিন্ন পাখির কলতানে থানা কম্পাউন্ড মুখরিত হয়ে উঠে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা অনুযায়ী দেশে কোন জমি পতিত রাখা যাবে না। তারই ধারাবাহিকতায় পুলিশ বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) মহোদয়ের নির্দেশক্রমে আমি থানার বাউন্ডারীর ভেতরের ঝোপ-ঝাড় পরিষ্কার করে বিভিন্ন শাক-সবজি চাষ শুরু করেছি। সরকারের এই মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানাই। সবজি চাষ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। এতে আমরা সবাই বিষমুক্ত শাক-সবজি খেতে পারব। তিনি আরো বলেন, পুলিশের এই উদ্যোগ দেখে অন্যরাও যাতে আগ্রহী হন বাড়ির অঙ্গিনায় শাক সবজী চাষ করতে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code