শিরোনাম
বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বা‌নিয়াচং‌য়ে বিধবা ভাতার টাকা আত্নসা‌তের অ‌ভি‌যোগ সা‌বেক ইউ‌পি মেম্বারের বিরু‌দ্ধে।

Coder Boss / ৮৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

Manual1 Ad Code
বা‌নিয়াাচং প্র‌তি‌নি‌ধি : বানিয়াচং উপজেলায় সাবেক ইউপি সদস সামছুর বিরুদ্ধে বিধবা ভাতার টাকা আত্মসাতের অভিযোগ দায়ের। জানা যায় ভুক্তভোগি বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন। উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামের মৃত জিনু মিয়ার স্তী জহুরা খাতুন মঙ্গলবার (৩০ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত এ অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাগাপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাগহাতা গ্রামের সাবেক ইউপি মেম্বার মৃত ছায়েব আলীর পুত্র সাবেক মেম্বার সামছু মিয়ার আমলে একি গ্রামের অসচ্ছল গরিব বিধবা ভাতার কার্ড করে দেওয়ার নাম করে তার কাছ থেকে উৎকোচের বিনিময়ে একটি কার্ড দেওয়ার শিকার করের এবং তার ছবি এবং আইডি কার্ড নিয়ে যান। কিন্তু ওই ইউপি সদস্য তার নিজের হাতে কার্ডটি না দিয়ে তার টিপসই জাল করে গত ৪ বছরের সম্পন্ন টাকা এবং এ বছরের চলতি মাসের ৯ জুন পর্যন্ত ৬ হাজার টাকা ব্যাংক থেকে তুলে আত্মসাৎ করেছেন। অভিযোগ কারী জহুরা খাতুন জানান, আমার বিধবা ভাতার কার্ড নিয়ে আজ থেকে ৪ বছরের সব টাকা ইউপি সদস্য সামছু মিয়া আত্মসাৎ করে এবং নতুন কায়দার আমাকে বই হারিয়েছে বলে সে আমাকে দিয়ে থানায় জিডি করে এ বছরের এপ্রিল মাসে আমার ভাতার কার্ডসহ ১০০০টাকা আমাকে দিয়ে বলে আগামী মাসে বানিয়াচং সোনালী ব্যাংকে গিয়ে তুমি টাকা তুলে নিয়ে আসিও।
এর ধারাবাহিকতায় চলতি মাসের ১৪ জুন বানিয়াচংয়ে ব্যাংকে গিয়ে দেখতে পাই আমার একাউন্টে কোনো টাকা নেই। টাকা কোথায় গেলো আমি জানতে চাইলে ব্যাংকের লোকেরা বলছে চলতি মাসের ৯ জুন টাকা এ নামের একাউন্ট থেকে নেওয়া হয়েছে। আমি বাড়িতে এসে সামছুর সাথে কথা বললে সে শিকার করে আমাকে চার বছরের সম্পন্ন টাকা দিবে বলে আমাকে তার বাড়ী থেকে তাড়িয়ে দেয় এবং দেই দিচ্ছি বলে সময় পার করতে শুরু করে। পরে আমি নিরুপায় হয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি লেখিত অভিযোগ দায়ের করি। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদ রানাকে ফোন দি‌য়ে প‌াওয়া যায় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code