শিরোনাম
যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ, ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত! জকিগঞ্জে প্রবাসীর ওপর হামলা, মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ; শ্রমিক দলের নাম ব্যবহারের অভিযোগে উত্তেজনা সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ আবু নাহিয়ান তাসকিনের বৃত্তি অর্জন, ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, পলাতক বাবাকে গ্রেপ্তারে অভিযান জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাফিজ মাছুম আহমদ দুধরচকী সবার সেরা : বললেন, আমেরিকান প্রবাসী, মাওলানা আব্দুল ওয়াকিল
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

উদ্ধোধনের অপেক্ষায় জহিরিয়া এমইউ উচ্চ বিদ্যালয়ের দৃষ্টিনন্দন গার্লস স্কুল ফ্যাসিলিটিজ রুম, পরিদর্শনে- ইউএনও

Coder Boss / ১২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০

Manual7 Ad Code

সিলেটঃ
স্থানীয় সরকার বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এলজিএসপি-৩ এর অর্থায়নে এবং মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশে স্কুলভিত্তিক “গার্লস ফ্যাসিলিটিজ রুম” এর নির্মাণ ও সজ্জিতকরণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র একটি অভিনব উদ্যোগ ও উপহার। সেই ধারাবাহিকতায় সিলেটের খাদিমপাড়ার পীরেরবাজারস্থ জহিরিয়া এমইউ উচ্চ বিদ্যালয়ে ইতিমধ্যে গার্লস ফ্যাসিলিটিজ রুম নির্মাণ ও এর ইন্টেরিয়র কাজ সম্পন্ন হয়েছে। এর আগে গত ২৫ মার্চ খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ভবন উদ্ধোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উক্ত স্কুলের ফ্যাসিলিটিজ রুমের কাজ শুরুর উদ্ধোধন ঘোষণা করেন।

Manual3 Ad Code

মঙ্গলবার দুপুর ১ ঘটিকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, ৪ নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আফছর আহমেদ, উক্ত স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন কাজ পরিদর্শনে আসেন এবং কাজের ব্যাপক প্রশংসা করেন। এসময় দৃষ্টিনন্দন এই ফ্যাসিলিটিজ রুমের ইন্টেরিয়র ডিজাইনের কাজে নিয়োজিত ইঞ্জিনিয়ার ফেরদৌস আব্বাস চৌধুরী, ইঞ্জিঃ রুবেল আহমেদ ও ইঞ্জিঃ শাহনেওয়াজ রশিদ রাহি উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ ও ৪ নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আফসর আহমেদ জানান, স্কুল পড়ুয়া মেয়েদের যেকোন প্রকার অসুস্থতা বা পিরিয়ড চলাকালীন সময়ে মেয়েরা যাতে বিশ্রাম গ্রহণ করতে পারে এবং এই কঠিন সময়ে মেয়েদের স্কুল থেকে ঝড়ে পড়ার হার কমানোর লক্ষ্যে সরকারের তরফ থেকে সুসজ্জিতভাবে নির্মিত হচ্ছে বহু সুবিধা সম্বলিত এই বিশেষ ফ্যাসিলিটি রুম। এসময় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে সামগ্রিক কাজে তাদের সন্তোষ প্রকাশ করেন।

Manual5 Ad Code

উক্ত কাজের সাথে সম্পৃক্ত প্রকৌশলীবৃন্দ জানান, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় আর সেই কারণে উক্ত ফ্যাসিলিটিজ রুমে তার পরিচয়ও তাঁর সম্পর্কে নানা তথ্য সম্বলিত মুর‍্যালকে
কনসেপ্টুয়াল আর্কিটেকচারাল ইন্টেরিয়র ডিজাইন হিসেবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অন্দর সজ্জ্বায় নানা ডিজাইন, রঙ ও আলোর মিশেলে আমরা আমাদের সাধ্যমত রুমটিকে সাজানোর চেষ্টা করেছি এবং সেইসাথে এখানে আধুনিক সকল প্রকার সুযোগ-সুবিধার ব্যবস্থা রেখে কাজ সম্পন্ন করেছি। উক্ত ফ্যাসিলিটিজ রুমে দৃষ্টিনন্দন অন্দর সাজ-সজ্জ্বা ও নয়নাভিরাম আলোর মিশেলে থাকছে নানা বিষয় ভিত্তিক বই সম্বলিত বুক সেল্ফ, মাল্টি পারপাস সেল্ফস , পড়ার টেবিল-চেয়ার, বসার জন্যে থাকছে আরামদায়ক সোফা সেট, শিক্ষণীয় ফ্রেম, ওয়াশ ফ্যাসিলিটি হিসেবে থাকছে বেসিন কেবিনেট, সেনেটারী সকল আইটেমস ও নেপকিন, ওয়াশরুম ও বিশ্রামের জন্যে বেডিং ফ্যাসিলিটি সহ নানা উন্নত সুযোগ-সুবিধা। আশা করি, খুব শীঘ্রি উদ্ধোধনী অনুষ্ঠানের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষকে গার্লস ফ্যালিটিজ রুমটি হস্তান্তর করা হবে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code