শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হাসিল মুক্ত ডিএনসিসির অনলাইন হাটের যাত্রা শুরু

Coder Boss / ৬৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০

Manual3 Ad Code

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ডিজিটাল পশু হাটের উদ্বোধন করা হয়েছে। করোনা মহামারির মধ্যে মানুষ হাটে না গিয়ে বাসায় বসেই পছন্দের গরু ক্রয় করে কোরবানি করতে পারবেন।

শনিবার (১১ জুলাই) দুপুরে ডিজিটাল হাটের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

Manual8 Ad Code

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অনুলাইনে যুক্ত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুধু গরু কেনা নয় চাইলে দক্ষ কসাই দিয়ে কোরবানি করিয়ে বাসায় মাংস পৌঁছে দেওয়ার সুযোগ থাকবে এই অনলাইন হাটে। সেক্ষেত্রে পশু জবাই ও অন্যান্য প্রক্রিয়ায় গরুর মূল দামের সঙ্গে আরো ২৩ শতাংশ চার্জ দিতে হবে। এছাড়া বাসায় পৌঁছানোর জন্য ঢাকার মধ্যে ১৫০০ টাকা চার্জ দিতে হবে।

অনলাইনে গরু ক্রয় করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

Manual8 Ad Code

তিনি অনলাইন প্লাটফর্ম দারাজের মাধ্যমে একটি গরু ক্রয় করেন। যার মূল দাম এক লাখ ২৮ হাজার ৬০০ টাকা। বাসায় পৌঁছানো ও গরু জবাইসহ অন্যান্য খরচ মিলিয়ে এই গরুর দাম পরে এক লাখ ৬০ হাজার ২৩ টাকা।

এছাড়া বাণিজ্যমন্ত্রী আজকের ডেল থেকে এক লাখ টাকা দিয়ে একটি গরু ক্রয় করেন। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ৭৯ হাজার ৯০০ টাকা দিয়ে ফুড ফর ন্যাশন অনলাইন থেকে একটি গরু ক্রয় করেন। অন্যান্য চার্জসহ গরুর দাম পরে এক লাখ ১২২ টাকা।

Manual5 Ad Code

অনলাইনে গরু কেনার ক্ষেত্রে কোনো হাসিল দিতে হবে না বলে জানিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

Manual1 Ad Code

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code