শিরোনাম
“আমি আর পারছি না”-সেই রাতের ভয়াবহ স্মৃতি রাহুলের জগন্নাথপুরে ইউপি সদস্য তেরা মিয়াকে জড়িয়ে অপপ্রচার, এলাকাবাসীর মানববন্ধন  সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ কবিতা : টিলা খেকোদের দৌরাত্ম্যে জৈন্তাপুরে পরিবেশ বিপর্যয়, আতঙ্কে প্রবাসী পরিবার ‎​ছাতকে পাওনা টাকাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ৪ মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিয়ে কৃষকদের প্রতিবাদ জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘গণ-অভ্যুত্থান দিবস’ পালিত পোড়া স্বপ্নের ভেতরেও শান্তির গান গাইলেন রাহুল আনন্দ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে পশুর হাটে ক্রেতা বেশী, পশু কম

Coder Boss / ২১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

সোহেল আহমদ সাজু, তাহিরপুর প্রতিনিধিঃ

Manual8 Ad Code

ঈদ-উল-আযহার আর মাত্র ৮ দিন বাকি। কিন্তু সুনামগঞ্জের তাহিরপুরে এখনও জমে ওঠেনি কোরবানির পশুর হাট। হাটে কোরবানির পশুর তুলনায় ক্রেতার সংখ্যা অনেক কম। হাটে ক্রেতা কম থাকলেও দাম কমাচ্ছেন না বিক্রেতারা। আর বেশী দামে পশু ক্রয়ও করছেন না ক্রেতারা।
এবার একদিকে করোনা অন্যদিকে বন্যা সব মিলিয়ে পশুর হাট খুব মান্দা। এ বছর উপজেলা প্রশাসন থেকে উপজেলার আনোয়াপুর বাজারে একটি পশুর হাটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ইজারাকৃত হাট বাদাঘাট সহ ছোট-বড় কয়েকটি হাটে কোরবানির পশু ক্রয়-বিক্রয় হচ্ছে। এসব হাটে উপজেলা প্রশাসনের নেই নজরধারী। মানা হচ্ছে না সরকারি নির্দেশনা। বৃহস্পতিবার বাদাঘাট বাজারে এসব চিত্র দেখা গেছে।
সূত্রে জানা যায়, উপজেলার মধ্যে সবছেয়ে বড় অস্থায়ী পশুর হাট বাদাঘাট বাজারে বসে। এ বাজারে সব সময় এমনিতেই পশুর হাট জমজমাট থাকে। আর কোরবানির ঈদের আগে হাটের কোথাও তিল ধারণের জায়গা থাকে না। ঈদের আগে মাইকে ঘোষনা দিয়ে বাজার নির্দিষ্ট জায়গা ছেড়ে দিয়ে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাট বসে। কিন্তু এবার করোনা ভাইরাস আর তৃতীয় দফা বন্যার প্রভাবে বাদাঘাট বাজারের অস্থায়ী পশুর হাটের চিত্র পাল্টে গেছে। বাজারে প্রচুর পরিমাণ পশু উঠলেও ক্রেতার সংখ্যা কম। তবে এমন অবস্থাতেও পশুর দাম ছাড়ছেন না বিক্রেতারা। ধারণা করা হচ্ছে, এবার অনেকেই কোরবানি দিবেন না। অর্থাভাবে একক কোরবানির সংখ্যা কম হবে। অংশিদারিত্বের কোরবানি বেশী হবে।
বানিয়াগাও গ্রামের বেপারী নুর মিয়া তালুকদার বলেন, ৪টি ষাঁড় নিয়ে এক সপ্তাহ ধরে ঘুরতেছি। কিন্তু ন্যায্য মূল্য না পাওয়ায় বিক্রি করতে পারছি না। ক্রেতারা গরুর যে দাম বলেন, তার চেয়ে বেশী মূল্যে ক্রয় করা।
টেটিয়াপাড়ার বেপারী সিরাজ মিয়া বলেন, বাজারে প্রচুর গরু আছে, কিন্তু ক্রেতা কম থাকায় এখন পর্যন্ত তেমন গরু বিক্রি হচ্ছে না। এ বছর করোনা আর বন্যায় গরু ব্যাবসায়ীদের মাথায় হাত।
বাদাঘাটবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদ ও ইজারাদার মো. মাসুক মিয়া বলেন, করোনা আর বন্যার প্রভাবে এবার হাটের অবস্থা খুবই খারাপ। হাটে পশু আছে, কিন্তু ক্রেতা নাই। তিনি বলেন, এবার বাজার ডাকের টাকা উঠবে কি না সন্দেহ আছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, এ বছর একদিকে করোনা অন্যদিকে বন্যার কারণে হাটে পশু কম বিক্রি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code