শিরোনাম
শ্রীমঙ্গলে ধর্মীয় স্থাপনায় ধারাবাহিক চুরি,উদ্বিগ্ন এলাকাবাসী জুলাই এখনই অস্বীকার করা যাবে না, কারণ যারা একাত্তর ধারণ করেছে, তাদের ব‍্যর্থতা দেখতে হবে জগন্নাথপুরে সরকারি খাল দখল করে ঘর নির্মাণের চেষ্টা: শতাধিক পরিবার গৃহবন্দী হওয়ার আশঙ্কা, প্রতিকার চেয়ে অভিযোগ সুরা আহযাব অর্থ সহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সিলেটের সমকালীন জলরং শিল্পী আব্দুল মালিক নোবেল তাঁর শিল্পীজীবনের ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে ও শিশুদের পুষ্টির চাহিদা পুরনে বিশ্বম্ভরপুরে ৪২০টি ফলজ ও ঔষধি গাছ বিতরণ অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় ভার্ড টিলাগাঁও পূজা উদযাপন পরিষদের সভাপতি নিধুবন ধর,সম্পাদক তপন দত্ত মিলন এমপি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ছাতক পৌর বিএনপির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পারিবারিক শান্তির জন্য রাসুল (সাঃ) এর কিছু পরামর্শ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শেষ নবাবের মতো ” প্রধানমন্ত্রী” একা,ত‍্যাগী মোহনেরা কাছে যেতে পারছে না বনাম জামায়াতের লং মার্চ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কুলাউড়ায় জাতীয় মর্যাদায় জাতীয় শোক দিবস পালন সম্পূর্ণ

Coder Boss / ৬৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

Manual3 Ad Code

মোঃ মিফতা আহমদ রাফি :

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ১৫ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালন করা হয়।

Manual1 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও পিআইও মোঃ শিমুল আলীর পরিচালনায় সকাল ১০ টায় পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ সকল শহীদানদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও স্মৃতিচারণ করে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গঠনের বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ কাজী ফজলুল হক খান সাহেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর মতলিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা ওমর আতিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ।

Manual5 Ad Code

এছাড়া সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জাতীয় শোক দিবসের উপর উপজেলা শিশু একাডেমী ও উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকরী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার এবং উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য খাদিজা বেগম, অনুপম, সুমাইয়া আক্তার, শিল্পি রানী, মাহমুদুর রহমান ও সেফুল মিয়াসহ ৬ জনের মধ্যে ২ লাখ ৪০ হাজার টাকার যুবঋণ বিতরণ করেন।

সভার পূর্বে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর পক্ষ থেকে, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এর পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, ওসি ইয়ারদৌস হাসান, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, কুলাউড়া উপজেলা ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার’ উপদেষ্টা হোসেন মনসুর ও এমপির বিশেষ সহকারী সোহেল আহমদ প্রমুখ পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসের দিনব্যাপী অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে সরকারী, আধা-সরকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনির্মিত করন, সকাল ১১ টায় কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনাসভা, উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code