শিরোনাম
বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরনীয় করে রাখতে পরিত্যাক্ত ভূমিতে একশত চারা রোপন

Coder Boss / ৩৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০

Manual1 Ad Code

বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত‘তম জন্মবার্ষিকী‘কে স্মরনীয় করে রাখতে উপজেলা খাদ্য কর্মকর্তা অভিনব উদ্যোগ গ্রহন করেছেন।খাদ্য গুদামের অতিরিক্ত ও পরিত্যাক্ত ভূমিতে বঙ্গবন্ধু‘র জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্নরকম ঔষধি,ফলদ ঔ ছায়াদানকারী বৃক্ষের চারা রোপন করা হয়েছে।
খাদ্য গুদামের পরিত্যাক্ত ভূমি হলেও চারা রোপনের উদ্যোগ ও অর্থের সংস্থান খাদ্য কর্মকর্তা নিজেই করেছেন।
বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিন-পূর্ব ইউনিয়নের নতুনবাজার সংলগ্ন স্থানে খাদ্য গুদামের অবস্থান।
খাদ্য গুদামের বাউন্ডারীর ভিতরে তিনটি গুদাম বিল্ডিং রয়েছে ও অতিরিক্ত ভূমি পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে।
বানিয়াচং উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ খবির উদ্দিন অতিরিক্ত ও পরিত্যাক্ত ভূমিকে কাজে লাগানোর জন্য পরিকল্পনা করেন এবং বঙ্গবন্ধু‘র শত‘তম জন্মবার্ষিকী স্মরনীয় করে রাখতে বিভিন্ন প্রজাতির চারা রোপন করার সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল ১৯আগস্ট বুধবার দুপুরে আনুষ্টানিকভাবে গাছের চারা রোপন কাজের উদ্ধোধন করা হয়েছে।
বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার মাসুদ রানা গাছের চারা রোপন কাজের উদ্ধোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ খবির উদ্দিন আহমেদ,আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,উপজেলা খাদ্য পরিদর্শক শফিকুল ইসলাম,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার তালকদার,মিল মালিক ছামির আলী ও সোহেল মিয়া প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মখলিছ মিয়া,শিব্বির আহমেদ আরজু,আবদাল হোসেন,আক্তার হোসেন আলহাদী।
এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ খবির উদ্দিন জানান, খাদ্য গুদামের বাউন্ডারীর ভিতরে প্রচুর জমি পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকার বিষয়টি আমাকে ভাবায়। তাই ভাবলাম বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত‘তম জন্মবার্ষিকী স্মরনীয় করে রাখতে একশত গাছের চারা রোপন করবো।
বিষয়টি নিয়ে আমার উর্দ্ধতন কতর্ৃপক্ষের সাথে আলাপ করেছি।
গাছ রোপন করার মত কোন বরাদ্ধ না থাকার কারনে আমি নিজেই নিজের পকেটের টাকায় গাছ ক্রয় করেছি। এগুলি পরিচর্যার জন্য ও ব্যায়ভার আমিই বহন করবো।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, এটি একটি ভালো উদ্যোগ। আমরা সবাই যদি এভাবে ভালো কাজ করার জন্য এগিয়ে আসি তাহলে, এক সময় মন্দ কাজ কমে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code