শিরোনাম
থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরই বখাটেদের আনাগোনা, উদ্বিগ্ন পরিবার বহিষ্কারাদেশ প্রত্যাহার: বাইশারী ইউনিয়ন যুবদলের ডালিম ও রফিককে ঘিরে নেতা-কর্মীদের মাঝে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস মৌলভীবাজার, শেরপুরে সড়ক অবরোধে স্থবির ঢাকা-সিলেট মহাসড়ক, চরম ভোগান্তিতে যাত্রীরা বহিষ্কারাদেশ প্রত্যাহার: বানারীপাড়া উপজেলা যুবদল নেতা ডালিম ও রফিক স্ব-পদে বহাল মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের যোগদান দুষ্টামির ছলে ভয়াবহ ঘটনা, প্রাণ গেল ৯ বছরের শিশু রামিমের ফেনীর পুলিশ সুপার মাহবুব আলম খানকে ঘিরে অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ বন্যার গান রচয়িতা গীতিকার চারণ কবি মুকলেছ উদ্দিন বিশ্বম্ভরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রনয়নে কোন প্রকার তালবাহানা চলবে না, ত্রান ও দু্র্যোগমন্ত্রী ——– আসাদুল হাবিব বিএনপির নাম ভাঙিয়ে হুমকি, কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

লোহাগাড়ায় গ্যাসের আগুনে মুহুর্তেই ৩ ভাইয়ের বসত ঘর পুড়ে যায়।ব্যাপক ক্ষতির আশঙ্কা।

Coder Boss / ৩৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

Manual5 Ad Code

চট্টগ্রাম জেলার লোহাগাড়া সদর ইউনিয়নে সিলিন্ডারের গ্যাসের আগুনে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে গেছে। এতে স্থানীয় আবুল কাসের পাকা বাড়িও আংশিক পুড়ে গেছে।

২৪ আগস্ট২০ইং ( সোমাবার) সন্ধ্যা ৬ টার দিকে লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট মাওলা পাড়ায় এ আগুনের ঘটনা ঘটে।

Manual5 Ad Code

এ ঘটনায় গোয়াল ঘরে থাকা ২ টি গরু পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়-ক্ষতি পরিমান নির্ণয় করা যায়নি।

অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা হলেন, ওই এলাকার আবদুল নবীর পুত্র সৌদি প্রবাসী আবদুল জাব্বার, আবদুল মালেক, আবদুল জলিল।

Manual1 Ad Code

সরজমিনে গিয়ে দেখা যায়, আবদুল জাব্বারে বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখায় ৩ ভাইয়ের সেমি পাকা বাড়িসহ মুহুর্তে সব কিছু পুড়ে যায়। এ সময় পাশ্ববর্তী আবুল কাসেমের পাকা বাড়িও আংশিক পুড়ে যায়।

Manual2 Ad Code

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আবদুল জলিল কান্না জড়িত কন্ঠে বলেন , আগুনে স্বর্ণাংলাকার, নগদ টাকাসহ প্রয়োজনী সামগ্রী সম্পূর্ণ পুড়ে গেছে।আর কিছুই অবশিষ্ট রইলো না। আমাদের এখন কি হবে এখন আমরা কার কাছে যাব বলে কান্নায় ভেঙে পড়েন।

এদিকে, খবর পেয়ে লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মো: জহির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে গ্যাসের সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে।ক্ষয়-ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে নির্ণয় করে বলতে হবে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code