শিরোনাম
জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা দল থেকে বহিষ্কারের পরও দলীয় পরিচয়ে প্রচারণার অভিযোগ হাশেম চৌধুরীর বিরুদ্ধে
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকায় বহিস্কৃত হলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন

Coder Boss / ৪৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

Manual3 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

Manual2 Ad Code

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়নকে সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার ০২ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১০ ঘটিকায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়নকে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন বিগত কমিটির দপ্তর সম্পাদক দায়িত্বে ছিলেন। নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পাওয়ার পরেই নয়নের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড অসংখ্য অভিযোগ আসে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে। বহিষ্কৃত নয়নের বিরুদ্ধে অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

Manual6 Ad Code

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, লুৎফর রহমান নয়ন দীর্ঘদিন যাবত সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড লিপ্ত ছিল। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছ ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন কে বহিষ্কার করেছেন। যা সংগঠনের অতীতের ঐতিহ্য ফেরার পথে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।

Manual1 Ad Code

বহিষ্কার বিষয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান বলেন, কিশোরগঞ্জ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকদের দায়িত্বে থেকে লুৎফর রহমান নয়ন সংগঠনের আদর্শের পরিপন্থী কার্যক্রমে লিপ্ত ছিল যা রীতিমতো সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছিল। বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ছাত্রলীগের ঐতিহ্য ও সুনাম অক্ষুন্ন রাখতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য।

উল্লেখ্য, কয়েক মাস আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তিন সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আনোয়ার হোসেন মোল্লা সুমনকে সভাপতি, ফয়েজ ওমান খানকে সাধারণ সম্পাদক এবং লুৎফর রহমান নয়নকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code